আমেরিকান এয়ারলাইনসের প্লেনে আগুন। ছবি: এক্স থেকে নেওয়া
স্থানীয় সংবাদমাধ্যম সিবিএস নিউজে প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আমেরিকান এয়ারলাইনস জানিয়েছে, এএ-৩০২৩ ফ্লাইটটির বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের প্লেনটিতে টায়ারে যান্ত্রিক সমস্যার কারণে আগুন লাগে।
ঘটনার ভিডিওতে দেখা যায়, যাত্রীদের দ্রুত সেখান থেকে উদ্ধার করা হচ্ছে। এক যাত্রীকে সন্তান ও লাগেজ একসঙ্গে নিয়ে নামতে গিয়ে পড়ে যেতে দেখা যায়, যা নিয়ে অনলাইনে সমালোচনা চলছে।
ডেনভার ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে। আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ঘটনার তদন্ত করা হবে।
এই নিয়ে গত পাঁচ মাসে ডেনভার বিমানবন্দরে দ্বিতীয়বার কোনো উড়োজাহাজে আগুন লাগার ঘটনা ঘটল। এর আগে মার্চ মাসে আরেকটি ফ্লাইটে আগুন ধরেছিল।