কেন্দ্রীয় শহিদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করতে যাচ্ছে জাতীয়
নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় দলটির নেতারা এই
ইশতেহার ঘোষণা করবে। এ উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি চলছে
সমাবেশ মঞ্চ প্রস্তুতির চূড়ান্ত কার্যক্রম।
আজকের সমাবেশে ইশতেহার ঘোষণার পাশাপাশি ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিও
জানানো হবে বলে জানিয়েছেন এনসিপির নেতারা। সমাবেশটি বিকেল ৩টায় শুরু হয়ে
সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে দলটির
নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছেন শহিদ মিনার প্রাঙ্গণে।
এদিকে এই আয়েজনকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজিয়েছে আইন
শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো। লাগানো হয়ে হয়েছে
পর্যাপ্ত সিসি ক্যামেরা। আর সাদা পোষাকে নজরদারি করছে পুলিশ ও গোয়েন্দা
সংস্থার লোকজন।