স্টাফ রিপোর্টার।
নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের মাংস ব্যবসায়ী মনিরুজ্জামান মুন্নুর ছেলে মাংস ব্যবসায়ী নয়ন শেখের কাছে অদ্য ১৮/১২/২৫ তারিখ সকালে একটি চোরাই ছাগল বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে নড়াইলের কালিয়ার পেড়লী ইউনিয়নের জামরিল ডাঙ্গা এলাকার পরিচয় দানকারী একজন লোক ব্যাটারি চালিত ভ্যানের উপর একটি বড় ধরনের কার্টুনের ভিতর ছাগলটি লক্ষ্মীপাশা এনে মাংস ব্যবসায়ী নয়ন শেখের কাছে ৯০০০ টাকায় বিক্রি করেছে।
লক্ষ্মীপাশা বাজারের লোকজন যখন যেনে যায়, ওখানে চোরাই ছাগল বেচা কেনা হচ্ছে, তখন বাজারের লোকজন চোরকে মারধর শুরু করে! এক পর্যায়ে চোরকে মারধর করার সময় জিজ্ঞেস করা হয় বাড়ি কোথায় তখন কালিয়ার জামরিল ডাঙ্গা পরিচয় দেয়।
এবং উক্ত ঘটনা সামাল দিতে এগিয়ে আসে একজন মাংস ব্যবসায়ী, এবং তিনি চোর কে নিজের আত্মীয় পরিচয় দিয়ে মাংস ব্যবসায়ী নয়ন শেখের কাছে থেকে ছাগলের মুল্য ৯০০০ টাকা দিয়ে তড়িৎ গতিতে তাকে এলাকা থেকে সরিয়ে দেয়।
তবে জানাযায় ছাগল টি ৪ মাসের পেগনেট, বর্তমান তার বাজার মূল্য ২০,০০০ হাজার টাকার মতো। মাংস ব্যবসায়ী নয়ন শেখ বৃহস্পতিবার লোহাগড়া হাটে ছাগলটি বিক্রি করতে নিয়ে যায়,দাম হয়েছে ১৫,০০০ হাজার টাকা!পরে বিক্রি হয়েছে কি না তা জানা যায়নি।
নড়াইল ও কালিয়া এলাকায় চোরকে সনাক্তের চেষ্টা চলছে , সম্ভবত অল্প সময়ের মধ্যে ছাগল মালিক ও চোরকে লক্ষ্মীপাশা আনা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।