মনির খান ষ্টাফ রিপোর্টার।
নড়াইলের সদর উপজেলার তুলা রামপুর তানভীর ফিলিং স্টেশন থেকে তেল না পেয়ে ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সরদারকে ট্রাকের চাকায় পিষ্ট করে হত্যার ঘটনার মূল হোতা ট্রাকচালক সুজাত আলীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬ এর একটি দল।
এর আগে বেনাপোল থেকে ওই ট্রাকটি জব্দ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রবিবার (২৯ মার্চ) বিকালে যশোর জেলার বাঘারপাড়া উপজেলা থেকে ঘাতক ট্রাক ড্রাইভার সুজাত আলীকে গ্রেফতার করেছে র্যাব-৬
তাকে নড়াইলে আনার প্রক্রিয়া শুরু করেছে সংশ্লিষ্টরা।
এর আগে শনিবার (২৮ মার্চ) দিবাগত মধ্যরাতে তেল না পেয়ে ট্রাক চালক সুজাত আলী কালনা-যশোর মহাসড়কের তুলারামপুর রেল সেতুর নিচে তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সরদার ও তার সহকর্মী জিহাদুল মোল্যাকে পাম্পের অদূরে ট্রাকের চাকায় পিষ্ট করে হত্যা করে পালিয়ে যায়।
নিহত ম্যানেজার নাহিদ সরদার (৩৫)। তিনি তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের মৃত আকরাম সরদারের ছেলে। তিনি তানভীর ফিলিং স্টেশনে ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন।
ট্রাকচাপার ঘটনায় নাহিদের বন্ধু জিহাদুল মোল্যা (২৯) গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।