গুলা গুলির খবর গুজব
মনির খান ষ্টাফ রিপোর্টার।
নড়াইলের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও কৃষি উদ্যোক্তা মোচড়া গ্রামের রফিকুল ইসলামের কৃষি প্রকল্প নিয়ে একই গ্রামের একটি মহল দীর্ঘদিন ধরে উচ্ছেদের চেষ্টা চালাচ্ছেন। অহেতুক মিথ্যা তথ্য দিয়ে এলাকার সাধারণত মানুষকে নানা রকম প্রলোভন দিয়ে মিথ্যা হয়রানি মূলোক মানববন্ধন করার ঘটনা ও ঘটোছে। এ সব সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে দফায় দফায় বিভিন্ন দপ্তরে পাল্টা- পাল্টি অভিযোগ চলছে।
সম্প্রীতি গত (১৬ এপ্রিল) দুপুরে হঠাৎ করে গ্রামে গুজব ছড়িয়ে পড়ে মোচড়া গ্রামে গোলাগুলি চলছে।এমন তথ্যের ভিত্তিতে সাংবাদিকেদর একটি টিম ঘটনাস্থল, ছুটে যান। সেখানে সরেজমিনে গিয়ে তারা দেখেন ঘটনার কোন সত্যতা নাই। সাংবাদিকরা স্থানীয়দের সাথে গোপনে এবং প্রকাশ্যে তদন্ত করেন।
রফিকুলের খামারের নিয়মিত কর্মচারি মন্টু মিয়া। সে ১৫ তারিখে পারিবারিক কাজে গ্রামের বাড়ি পাচুড়িয়া চলে যায়। পরের দিন দুপুরে স্থানীয় সাংবাদিকরা জানতে পারেন মোচড়া গ্রামে গোলাগুলি চলছে।এবং মন্টু নামের ওই কর্মচারীকে কোন এক ঘরে আটকিয়ে রাখছে।সরেজমিনে তার কোন সত্যতা পায়নি। এলাকাবাসি বলেন এমন কোন ঘটনা ঘটেনি।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি করে।
এ বিষয়ে জানতে কৃষি খামারের উদ্যক্তা মোচড়া গ্রামের রফিকুল ইসলাম বলেন, " বিকাল ৫ টার দিকে ঘুম থেকে উঠে শুনি এলাকায় গোলাগুলি হয়েছে। আমি নাকি আমার কর্মচারি মন্টুকে একটি ঘরে আটকিয়ে রেখে শারীরিক নির্যাতন করছি। বিষয়টি হাস্যকর হওয়ায় আমি সেটি তখন আমলে নি নাই।পরবর্তী দিন আজ সকালে যখন আমি খামারে যাই তখন খামারের পার্শ্ববর্তী বসবাসরত আলমগীরের স্ত্রী আমাকে বলেন,রাত আনুমানিক ১০ টার দিকে ওই রাতে খামারের চারিপাশে কয়েকজন লোক লাইট মেরে চলাচল করছিল। তাদের অস্বাভাবিক চলাচল দেখে আমার ভয় করছিল।
আলমগীরের স্ত্রীর কথা আর গতাকালকের গোলাগুলির বিষয়টি মাথায় এনে আমার সন্দেহ হচ্ছে আমার প্রতিপক্ষরা ওই রাতে মন্টুর কোন ক্ষতি করে আমার নামে দোষ চাপিয়ে ফাঁসানোর চেষ্টা চালাচ্ছে। আমি এহেন পরিস্থিতিতে আমি জীবন ও খামারের কোটি টাকার সম্পত্তির নিরাপত্তাহীনতায় ভুগছি। ইতিমধ্যে ষড়যন্ত্রকারীদের কারনে আমার খামারে কর্মচারীরা ভয়ে কাজ করতে চায় না। প্রশাসনের নিকট আমি জান মালের নিরাপত্তার দাবি করছি।
উক্ত বিষয়: মুছড়া গ্ৰামে গুলা গুলি হয়েছে সম্পর্কে জানতে লোহাগড়া থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহমান বলেন,এমন কোন ঘটনা লোহাগড়ার কোথাও ঘটেনি,এটা মিথ্যা ও বানোয়াট।