জাহিদুল আলম ( জুনু)স্টাফ রিপোর্টার
নড়াইলের লোহাগড়ায় বিশেষ অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
*ঘটনার বিবরণ:*
লোহাগড়া থানা পুলিশের একটি টিম শনিবার থানাধীন বাহিরপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় বাহিরপাড়া গ্রাম্যস্থ মোঃ সাগর শেখ (১৮), পিতা- মোঃ সহিদুর শেখের বাড়ির সামনের পাকা রাস্তার উপর থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
*অভিযান পরিচালনাকারী টিম:*
অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) তারক বিশ্বাস। সঙ্গে ছিলেন এসআই (নিঃ) বিজন সরকার, এএসআই (নিঃ) মিজানুর রহমান ও এএসআই আবুল হোসেন।
*পুলিশের বক্তব্য:*
লোহাগড়া থানা সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
এলাকায় মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা পুলিশ।