ঢাকা | বঙ্গাব্দ

ইরানের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে চীন

  • প্রকাশের তারিখ : এপ্রিল ২২, ২০২৫ ইং | ১১:১৫:০৩ এএম
  • ১৫৩ বার পঠিত
  • শেয়ার করুনঃ
ইরান ও চীনের মধ্যে কৌশলগত অংশীদারত্ব গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে জোরদার হয়েছে। ছবি : সংগৃহীত
ইরান ও চীনের মধ্যে কৌশলগত অংশীদারত্ব গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে জোরদার হয়েছে। ছবি : সংগৃহীত
ad728

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির বেইজিং সফরের প্রাক্কালে চীন ঘোষণা করেছে, তেহরান-বেইজিং সম্পর্ক বহুমাত্রিকভাবে গভীর হয়েছে এবং পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার হবে। খবর মেহের নিউজের।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন সোমবার বলেন, চীন ও ইরান বিভিন্ন স্তরে ও খাতে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় বজায় রেখেছে। চীন ইরানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী।

আসন্ন সফর সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হলে তিনি জানান, “এই মুহূর্তে আমার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।”

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছিলেন, উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মঙ্গলবার চীন সফরে যাচ্ছেন। তিনি জানান, ২০১৫ সালের পরমাণু চুক্তির অংশীদার দেশগুলোর সঙ্গে ইরানের চলমান পরোক্ষ আলোচনা ও সর্বশেষ অগ্রগতি নিয়ে বেইজিংকে অবহিত করাই এই সফরের মূল লক্ষ্য। ইউরোপীয় স্বাক্ষরকারীদের সঙ্গেও ইরান নিয়মিত যোগাযোগ রাখছে বলেও জানান তিনি।

গত সপ্তাহে মস্কো সফরের সময় আরাঘচি জানান, পারমাণবিক ইস্যুতে ইরান বরাবরই তার বন্ধু রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ পরামর্শ চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, ইরান ও চীনের মধ্যে কৌশলগত অংশীদারত্ব গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে জোরদার হয়েছে। দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি ২৫ বছরের একটি সহযোগিতা চুক্তি রয়েছে, যা অর্থনীতি, নিরাপত্তা ও রাজনৈতিক ক্ষেত্রসহ বিভিন্ন খাতে যৌথ প্রকল্প ও বাণিজ্যিক সম্পর্ক বিস্তারে সহায়ক হয়েছে।


সবার আগে সকল নিউজ পেতে গুগল নিউজে ফলো করুন।

কমেন্ট বক্স