ঢাকা | বঙ্গাব্দ

লোহাগড়া পৌরসভার উন্নয়ন বিষয়ক বিশ্বব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের তারিখ : জুন ১৬, ২০২৬ ইং | ১২:৫৭:১৪ পিএম
  • ২৫৬ বার পঠিত
  • শেয়ার করুনঃ
ad728
মনির খান ষ্টাফ রিপোর্টার।

লোহাগড়া পৌরসভার  উন্নয়ন বিষয়ক  পরিকল্পনা (সিআইপি) অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার  (১৬ জুন) সকাল ১০টায় লোহাগড়া উপজেলা হলরুমে  ও বিশ্বব্যাংকের আয়োজনে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও লোহাগড়া পৌর প্রশাসক সুম্মিতা সাহা। 

পৌর প্রশাসক সুস্মিতা সাহার সভাপতিত্বে 
কর্মশালার মূল বক্তব্য উপস্থাপন করেন ও ধারণাপত্র প্রদান করেন বিশ্ব ব্যাংক প্রতিনিধি দলের টিম লিডার পরিবেশ বিশেষজ্ঞ আহসান ইমাম। এ সময় বিশ্ব ব্যাংক প্রতিনিধি হিসাবে আর্কিটেক্ট ফারহানা ইসলাম, অফিস ইঞ্জিনিয়ার মাহমুদ শামসুর রহমান, সমাজ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ তরিকুল ইসলাম, মোঃ হাসিবুল হক ও লোহাগড়া পৌর সচিব মো: তৌফিকুল ইসলাম  উপস্থিত ছিলেন। 

কর্মশালায় লোহাগড়ায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, নারী উদ্যোক্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

দিনব্যাপী কর্মশালায় লোহাগড়া পৌর ভবন , ড্রেনেজ ব্যবস্থাপনা, সড়ক উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, উন্নয়ন পরিকল্পনা গ্রহণ, সুপারমার্কেট নির্মান, পার্ক ও অবকাঠামো নির্মাণ, পাবলিক টয়লেট নির্মাণসহ নাগরিক সেবার মান উন্নয়নে বিভিন্ন চাহিদা নিরূপণ করা হয়।


সবার আগে সকল নিউজ পেতে গুগল নিউজে ফলো করুন।

কমেন্ট বক্স