ঢাকা | বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষার্থীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

  • প্রকাশের তারিখ : জুন ১০, ২০২৬ ইং | ১২:৫৫:৪২ পিএম
  • ২৬৬ বার পঠিত
  • শেয়ার করুনঃ
ad728
মনির খান ষ্টাফ রিপোর্টার


নড়াইলের লোহাগড়া থানার মঙ্গলহাটা গ্রামে এসএসি পরীক্ষার্থীকে বিবস্ত্র করে ছবি-ভিডিও ধারণ ও ধর্ষণচেষ্টার চাঞ্চল্যকর মামলার অন্যতম প্রধান আসামি তামিমকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার, ১০ জুন ২০২৬ তাকে ঢাকা বিমানবন্দর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম তামিম, ২০, পিতা রাজু শেখ। তার বাড়ি লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামে। মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগড়া থানার সাব-ইন্সপেক্টর তারেক হোসেন জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি তামিমের অবস্থান শনাক্ত করে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। মামলার ঘটনার পর থেকে তামিম পলাতক ছিল। তাকে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এ মামলায় পলাতক রয়েছে আরও দুই আসামি। তারা হলেন রায়হান, ২১, পিতা চুন্নু মোল্লা এবং লিকু ওরফে রমজান শেখ, ২০, পিতা নজির শেখ। উভয়ের বাড়ি মঙ্গলহাটা গ্রামে। পলাতক আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের জোর চেষ্টা অব্যাহত রয়েছে।
লোহাগড়া থানা পুলিশ জানায়, মামলাটি তদন্তাধীন। গ্রেফতারকৃত তামিমকে আদালতে সোপর্দ করা হবে। বাকি আসামিদের গ্রেফতার করা গেলে পুরো ঘটনার রহস্য উদঘাটন সম্ভব হবে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা ও মানবাধিকার সংগঠনগুলো।


সবার আগে সকল নিউজ পেতে গুগল নিউজে ফলো করুন।

কমেন্ট বক্স