ঢাকা | বঙ্গাব্দ

ঘুষ কেলেঙ্কারি নায়েব মোতালেবের নামে প্রকাশিত সংবাদকে ধামাচাপা দিতে প্রতিবাদ

  • প্রকাশের তারিখ : মে ১২, ২০২৬ ইং | ০৯:৪৫:২৬ এএম
  • ৪১৮ বার পঠিত
  • শেয়ার করুনঃ
ad728
মনির খান ষ্টাফ রিপোর্টার।

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মোতালেব হোসেনের বিরুদ্ধে গত ০৩ মে, ২০২৬ তারিখে প্রকাশিত “ঘুষ কেলেঙ্কারি” শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রচার হয়! 
উক্ত সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে, ওই ঘুষ কেলেংকারি  ধামাচাপা দিতে ১০ মে ২০২৬ তারিখ সোমবার লক্ষ্মীপাশা ইউনিয়ন ভূমি অফিস কক্ষে বসে  একটি লিখিত প্রতিবাদ জানান নায়েব  শেখ মোঃ আব্দুল মোতালেব। 
তিনি উল্লেখ করেন গত ৩ মে ২০২৬ তারিখে তার বিরুদ্ধে ঘুষ লেনদেন সংক্রান্ত ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।
অথচ: ভিডিওতে ঘুষ লেনদেন টা পরিস্কার ভাবে দেখা যাচ্ছে। সেটাকে ধামাচাপা দিচ্ছেন। 
তিনি আরো উল্লেখ করেছেন প্রচারিত ভিডিওটি মূলত ২০২৬ সালের জানুয়ারি মাসের একটি সরকারি দাপ্তরিক কার্যক্রমের অংশ কিন্তু উক্ত ঘটনায় উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের ঝিকড়া মৌজার দুইটি ডিসিআর কাটার সরকারি ফি বাবদ জাহিদ হোসেন নামে একজন ব্যক্তি তাকে মোট ২,৩০০/- (দুই হাজার তিনশত) টাকা প্রদান করেন। তবে ভিডিও তে দেখা ও শুনা যাচ্ছে ৫০ হাজার টাকার কথা। উল্লেখ্য ডিসিআরের টাকা জমা নিবে উপজেলা ভুমি অফিসে কর্মরত নাজির। এখানে তো ধোয়াসার সৃষ্টি হচ্ছে। 
অতএব, তিনি প্রকাশ্যে ঘুষ কেলেঙ্কারির বিষয়টি সম্পূর্ণ বৈধ ও নিয়মতান্ত্রিক সরকারি কার্যক্রমের অংশ ছিল বলে জানান। সেখানে ঘুষ গ্রহণ বা অনৈতিক লেনদেনের কোনো ঘটনা ঘটেনি বলে ও উল্লেখ করেছেন। কিন্তু ওই সময় ঘুষের টাকা নেওয়ার সময় টাকা গণনা করে নেননি তিনি, ঘুষের টাকা হাসতে হাসতে বাম হাত দিয়ে নিয়ে নাড়াচাড়া করে টেবিলের  ড্রয়ে রেখে দেন। 
জলজ্যান্ত সত্য  ঘটনা তুলে ধরলেও নেই কোন প্রতিক্রিয়া। তাহলে উপজেলা প্রশাসন কি নায়েব মোতালেবের ঘুষের টাকায় অন্ধ হয়ে গিয়ে তাকে প্রশ্রয় দিচ্ছে?? সংবাদ সম্মেলনে নাটকীয় সব গল্প তুলে ধরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানান। তিনি উল্লেখ করেন ঘুষ নেওয়াটা নাকি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা। 
এছাড়া নায়েব মোতালেব রয়েছে কোটি টাকা সম্পত্তি। লক্ষীপাশা ইউনিয়ন ১/১ খতিয়ানের জমি কিসের বিনিময়ে সঠিক প্রতিবেদন প্রদান করেন। তার অফিসে নিজেস্ব লোক বসিয়ে নামজারি ও বিভিন্ন প্রতিবেদন প্রদান করেন। প্রতিনিয়ত তার কাছে ভুমি দালাল চক্রের অবাধ বিচরন। এনিয়ে এলাকায় আলোচনার ঝড় বইছে। 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘুষখোর নায়েবের বিরুদ্ধে সঠিক তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান এলাকাবাসী।


সবার আগে সকল নিউজ পেতে গুগল নিউজে ফলো করুন।

কমেন্ট বক্স