ঢাকা | বঙ্গাব্দ

লোহাগড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • প্রকাশের তারিখ : জুন ২০, ২০২৬ ইং | ০৮:০৬:২১ পিএম
  • ৩২৭ বার পঠিত
  • শেয়ার করুনঃ
ad728
মনির খান ষ্টাফ রিপোর্টার

নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে ২ বছরের এক শিশুর মৃত্যু

নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চর আড়িয়ারা গ্রামে নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে আয়েশা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২০ জুন) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আয়েশা চর আড়িয়ারা গ্রামের ওহিদ শেখের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আয়েশা তার বাবা-মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে। শনিবার বিকেলে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশে খেলতে গিয়ে সে পুকুরে পড়ে যায়।
পরে স্বজনরা পুকুরের পানিতে আয়েশাকে ভাসমান অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


সবার আগে সকল নিউজ পেতে গুগল নিউজে ফলো করুন।

কমেন্ট বক্স