ঢাকা | বঙ্গাব্দ

লোহাগড়ায় মাদক সম্রাট আশরাফুল ১৮পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার

  • প্রকাশের তারিখ : মে ৫, ২০২৫ ইং | ১০:৪১:১৩ এএম
  • ২১৫ বার পঠিত
  • শেয়ার করুনঃ
মোঃ আশরাফুল মোল্লা (৪২)
মোঃ আশরাফুল মোল্লা (৪২)
ad728
মনির খান স্টাফ রিপোর্টার:

নড়াইলের লোহাগড়ায় মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ আশরাফুল মোল্লা (৪২) নামের ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ আশরাফুল মোল্লা (৪২) দিঘলিয়া ইউনিয়নের তালবাড়ীয়া গ্রামের রাবু মোল্লার ছেলে। 

গত ০৪ মে'২৫ রবিবার দুপুর ১৪ঃ১৫ ঘটিকার সময় লোহাগড়া উপজেলা পরিষদ ডাক বাংলোর পার্শ্বে উপজেলার পূর্বপার্শ্বের আবাসিক গেট এর সামনে হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই(নিঃ) আমিরুজ্জামান, এএসআই(নিঃ) তরুণ ও এএসআই(নঃ) মোঃ কবিরুল ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ আশরাফুল মোল্লা (৪২) কে গ্রেফতার করেন। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ১৮(আঠার) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। 

এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্র টাব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীরের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল জেলা গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।


সবার আগে সকল নিউজ পেতে গুগল নিউজে ফলো করুন।

কমেন্ট বক্স