ঢাকা | বঙ্গাব্দ

ইরান-ইসরায়েল দ্বন্দ্বে বেড়ে গেল তেলের দাম

  • প্রকাশের তারিখ : জুন ১৬, ২০২৫ ইং | ০৯:১৭:১১ এএম
  • ১৭০ বার পঠিত
  • শেয়ার করুনঃ
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
ad728

অপরিশোধিত তেল ও ব্রেন্ট ক্রুডের দাম রোববার (১৫ জুন) প্রায় ১ শতাংশ করে বেড়েছে। মার্কিন অপরিশোধিত বা ওয়েস্ট টেক্সাস ক্রুড (ডব্লিউটিআই) ব্যারেলপ্রতি ৭৩ ডলার ৮৫ সেন্ট ও ব্রেন্ট ক্রুড ৭৫ ডলারে পৌঁছেছে। দিন কয়েক আগে অপরিশোধিত তেলের দাম ৭ শতাংশ পর্যন্ত লাফ দিয়েছিল।

সোমবার সকালে উপকূলবর্তী ইসরায়েলি শহর হাইফায় আবারও বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামলায় অগ্নিকাণ্ড ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, হামলায় হাইফার অপরিশোধিত তেল শোধনাগারের আশেপাশের এলাকা আক্রান্ত হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে এই অস্থিরতা বাড়লে অপরিশোধিত জ্বালানি পরিবহন বিঘ্নিত হতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্বে অপরিশোধিত জ্বালানির সরবরাহ ঘাটতি দেখা দিতে পারে।

সংঘাতে ইরানে কমপক্ষে ২২৪ জন নিহত ও ১ হাজার ২৭৭ জন আহত হয়েছেন, যাদের বেশির ভাগই সাধারণ মানুষ। অপরদিকে, ইসরায়েলে ১৪ জন নিহত ও ৩৮০ জন আহত হয়েছে। 

বিশ্বর অনেক নেতাই এ যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান উত্তেজনা কমাতে ও শান্তিতে ফেরার আহ্বান জানিয়েছে।


সবার আগে সকল নিউজ পেতে গুগল নিউজে ফলো করুন।

কমেন্ট বক্স