ঢাকা | বঙ্গাব্দ

ইরানে আবারও ইসরায়েলি হামলা

  • প্রকাশের তারিখ : জুন ১৭, ২০২৫ ইং | ০৭:০৮:৩৯ পিএম
  • ১৪২ বার পঠিত
  • শেয়ার করুনঃ
তেহরানে ইসরায়েলি হামলা। ছবি : সংগৃহীত
তেহরানে ইসরায়েলি হামলা। ছবি : সংগৃহীত
ad728

ইরানে আবারও হামলা করেছে ইসরায়েল। দেশটি এবার ইরানের পশ্চিমাঞ্চলে হামলা চালিয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরানের পশ্চিমাঞ্চলে ব্যাপক হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে তারা বিস্তারিত কোনো তথ্য জানায়নি।

এর আগে ইসরায়েলের সামরিক গোয়েন্দা অধিদপ্তর (আমান) এবং মোসাদের সদরদপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার ভোরে এই হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। ক্ষেপণাস্ত্রের আঘাতের পর জ্বলতে থাকা মোসাদের হেডকোয়ার্টারের একটি ভিডিও প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহের নিউজ।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই হামলার কথা নিশ্চিত করেছে। এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, তাদের অ্যারোস্পেস ফোর্স ইউনিটগুলো মোসাদের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা করেছে।

আইআরজিসি জানিয়েছে, অত্যন্ত উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সুরক্ষিত থাকা সত্ত্বেও তারা ইসরায়েলের হার্জেলিয়ার গোয়েন্দা ভবন, মোসাদ এবং আমান সামরিক গোয়েন্দা সংস্থার সদরদপ্তর লক্ষ্য করে সফল হামলা চালিয়েছে। মোসাদের ধ্বংসপ্রাপ্ত কেন্দ্রে এখন আগুন জ্বলছে।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড আরও বলছে, নির্ভুল হামলাগুলো তাদের চলমান অপারেশন ট্রু প্রমিজ-৩ এর অংশ। এই পাল্টা হামলার লক্ষ্য ইরানের শহর এবং অবকাঠামোতে ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে দখলদারিত্বকে ‘সুনির্দিষ্ট এবং বেদনাদায়ক আঘাত’ প্রদান করা।


সবার আগে সকল নিউজ পেতে গুগল নিউজে ফলো করুন।

কমেন্ট বক্স