তিন তরুণের বন্ধুত্ব আর সংগ্রামের গল্প নিয়ে জোবায়দুর রহমান বানিয়েছেন ‘উড়াল’। এ সিনেমায় অভিনয় করেছেন একদল নতুন অভিনয়শিল্পী। বন্ধু দিবস উপলক্ষে প্রেক্ষাগৃহে আগামী ১ আগস্ট মুক্তি পাচ্ছে সিনেমাটি। গতকাল সিনেমার ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে মুক্তির ঘোষণা দেওয়া হয়।
উড়াল মুক্তির খবর জানিয়ে নির্মাতা জোবায়দুর রহমান বলেন, ‘এটি নির্মিত হয়েছে বন্ধুত্বের গল্পে। এ কারণেই বন্ধু দিবসে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ইতিমধ্যে আমরা ছাড়পত্র পেয়েছি। পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো আনুষ্ঠানিক প্রচার।’
উড়ালের গল্পে দেখা যাবে তিন বন্ধু ও এক তরুণীর গল্প। কেন্দ্রীয় চরিত্রের প্রায় সব অভিনয়শিল্পীর বয়স ২০ থেকে ২৩ বছর। বেশির ভাগেরই পর্দায় অভিষেক হচ্ছে এই সিনেমা দিয়ে। এটি নির্মাতা জোবায়দুর রহমানের প্রথম সিনেমা। শুধু তা-ই নয়, উড়াল দিয়ে প্রযোজনায় অভিষেক হচ্ছে অভিনেতা শরীফ সিরাজের। সিনেমার চিত্রনাট্য লিখেছেন আবদুল হালিম প্রামাণিক। সিনেমায় তাঁরও এটি প্রথম কাজ।
ঢাকায় অডিশনের মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে কেন্দ্রীয় চরিত্রের শিল্পীদের। সৈয়দপুর ও পার্বতীপুর থেকে কর্মশালার মাধ্যমে নেওয়া হয়েছে অন্য শিল্পীদের। এতে অভিনয় করেছেন মাহফুজ মুন্না, সোহেল তৌফিক, শান্ত চন্দ্র সূত্রধর, কাব্যকথা, কে এম আবদুর রাজ্জাক, কবরী দাশ, রোশেন শরিফ, মীর সরওয়ার আলী মুকুল প্রমুখ।
নিজের প্রথম সিনেমা নিয়ে আশাবাদী নির্মাতা জোবায়দুর রহমান। তিনি বলেন, ‘পর্দায় বন্ধুদের রসায়নটা যাতে বোঝা যায়, সেদিকে আমাদের বিশেষ মনোযোগ ছিল। গ্রুমিং সেশন থেকেই অভিনয়শিল্পীদের মধ্যে বন্ধুত্ব তৈরির চেষ্টা করেছি। শুটিংয়েও তাঁরা একসঙ্গে থেকেছেন। সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখে অনেক প্রশংসা করেছেন। এবার দর্শকদের দেখার পালা। তাঁদের ভালো লাগলেই আমাদের প্রচেষ্টা সার্থক।’
বাংলাদেশে প্রথমবারের মতো তৈরি হচ্ছে পূর্ণাঙ্গ সিটকম সিরিজ
- নিউজ প্রকাশের তারিখ : অক্টোবর ১২, ২০২৫ ইং | ০৬:৪৭:৩৭ এএম
- ৪২২ বার পঠিত
- শেয়ার করুনঃ
সেরা লাইফস্টাইল সাংবাদিকের সম্মাননা পেলেন গাজী আনিস
- নিউজ প্রকাশের তারিখ : অক্টোবর ১, ২০২৫ ইং | ১১:১৮:০৭ এএম
- ৪৭৪ বার পঠিত
- শেয়ার করুনঃ
লাইফস্টাইল সাংবাদিকতায় অবদান রাখা এবং ভিন্ন ধারার প্রতিবেদনের মধ্যে দিয়ে উদ্যোক্তাদের ঘুরে দাঁড়াতে সহযোগিতার জন্য লাইফস্টাইল সাংবাদিক হিসেবে নক্ষত্র নারী সংগঠনের সম্মাননা পেলেন চ্যানেল 24’র সাংবাদিক গাজী আনিস।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর এক রেস্তোরাঁয় নক্ষত্র নারী
সংগঠনের বর্ষপূর্তি আয়োজনে গাজী আনিসের হাতে তুলে দেয়া হয় সম্মাননা। এ সময়
ক্রেস্ট হস্তান্তর করেন অভিনেত্রী রোজিনা,অভিনেতা শিপন মিত্র,সংগঠনের
সভাপতি শাহনাজ ইসলাম। প্রতিবেদনের মাধ্যমে উদ্যোক্তাদের ঘুরে দাঁড়াতে সহযোগিতা ও উৎসাহ প্রদানের জন্য এই প্রাপ্তি।
সম্মাননা প্রাপ্তিতে গাজী আনিস বলেন, লাইফস্টাইল সাংবাদিকতায় যুক্ত থেকে চেষ্টা করেছি উদ্যোক্তাদের জন্য কাজ করার। প্রতিবেদনের মাধ্যমে সৃষ্টিশীল কাজগুলোকে বিভিন্ন সময় তুলে ধরেছি। এতে অনেকের ব্যবসার পরিধি বেড়েছে। পাশাপাশি একজন উদ্যোক্তা কীভাবে বড় পরিসরে নিজের কাজ উপস্থাপন করবেন কিংবা তার পণ্যে কী ভিন্নতা আনলে ক্রেতাদের নজরে আসবেন, খুঁটিনাটি এমন নানা পরামর্শ দিয়ে তাদের প্রতিনিয়ত তাদের সহযোগিতা করছি। আর আমাকে স্বীকৃতি দেয়ার জন্য ধন্যবাদ জানাই নক্ষত্র নারী সংগঠনকে।
চলচ্চিত্র অঙ্গনে ফিরছেন পপি!
- নিউজ প্রকাশের তারিখ : সেপ্টেম্বর ২৭, ২০২৫ ইং | ১১:২৭:৩২ এএম
- ৩৯১ বার পঠিত
- শেয়ার করুনঃ
ঢাকা ছেড়েছেন হানিয়া আমির
- নিউজ প্রকাশের তারিখ : সেপ্টেম্বর ২২, ২০২৫ ইং | ১০:৪৬:২২ এএম
- ২৭৫ বার পঠিত
- শেয়ার করুনঃ
ভারতীয় সিনেমায় হাসিনার চরিত্র, ট্রেলারে উঠে এলো ভারত-বাংলাদেশের সম্পর্ক
- নিউজ প্রকাশের তারিখ : সেপ্টেম্বর ১৮, ২০২৫ ইং | ০৩:৩৯:৩৯ পিএম
- ২২৩ বার পঠিত
- শেয়ার করুনঃ
আগামী সপ্তাহেই মুক্তি পেতে যাচ্ছে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রক্তবীজ ২’। সিনেমাটি মুক্তি পাওয়ার আগে প্রকাশিত এর টিজার নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
সিনেমার টিজারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি চরিত্র প্রকাশিত হয়েছে। মূলত এই সিনেমার মাধ্যমে ভারত ও বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন তুলে ধরা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পেতে যাওয়া ‘রক্তবীজ ২’ সিনেমায় মূলত বাংলাদেশ এবং ভারতের মধ্যে চলা দ্বন্দ্বের কথা তুলে ধরা হয়েছে। এতে সীমা বিশ্বাসকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে, ভিক্টর ব্যানার্জিকে দেখা যাবে সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির চরিত্রে।
অন্যদিকে, এই সিনেমায় আরও রয়েছেন কাঞ্চন মল্লিক, মানসী সিনহা, অনুসূয়া মজুমদার এবং নুসরত জাহান, যারা নিজ নিজ চরিত্রে সাবলীল।
এদিকে টিজার মুক্তির পর থেকই আলাদা প্রশংসা পাচ্ছেন অঙ্কুশ। ‘রক্তবীজ ২’ ছবির টিজার অঙ্কুশকে দেখে অন্যদের পাশাপাশি মুগ্ধ হয়েছেন দেব। বন্ধুর উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও দিয়েছেন। এতে তিনি বলেছেন, ‘টিজারটা দেখে খুব ভালো লাগল ভাই, আমার অনেক অনেক শুভেচ্ছা গোটা টিমের জন্য।’