প্রথমবার দ্বৈত গান নিয়ে আসছেন ইমরান মাহমুদুল ও হুমায়রা ঈশিকা। গানের শিরোনাম ‘পারবো না তোমাকে ছাড়তে’। পারবো না কিছুতে তোমাকে ছাড়তে/ বাঁচতে চাই তোমার হাত রেখে হাতে/ বরবাদ হয়ে তোমার প্রেমেতে—এমন কথার গানটি সুর ও সংগীত আয়োজন করেছেন ইমরান। সৈকত রেজার নির্দেশনায় গানের ভিডিওতে ইমরানের সঙ্গে দেখা যাবে অভিনেত্রী কেয়া পায়েলকে। চার বছর পর কোনো মিউজিক ভিডিওতে একসঙ্গে দেখা যাবে ইমরান ও পায়েলকে। ইতিমধ্যে শুরু হয়েছে এই মিউজিক ভিডিওর শুটিং। শিগগির ইমরান মাহমুদুলের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।
পারবো না তোমাকে ছাড়তে গানের আগে ইমরানের সাতটি গানে মডেল হয়েছেন কেয়া পায়েল। ‘এতো ভালোবাসি’, ‘আলো’, ‘পরাণ বন্ধুরে’, ‘মন ছুটে যায়’সহ সবগুলো গান জনপ্রিয় হয়। ইমরান মাহমুদুল বলেন, ‘কেয়া পায়েলের সঙ্গে আমার কাজের বোঝাপড়াটা অনেক ভালো। আমাদের আগের প্রায় সবগুলো কাজ মানুষ পছন্দ করেছে। ২০২১ সালে আমরা সর্বশেষ একসঙ্গে কাজ করেছিলাম। এই সময়ে অনেক অনুরোধ ছিল আমাদের নতুন কাজ দেখার। তাই আবারও কেয়া পায়েলের সঙ্গে কাজ করা। আর ঈশিকা খুব ভালো গায়, অনেক প্রমিজিং। এই গানটি ঈশিকা অনেক ভালো গেয়েছে।’
কেয়া পায়েল বলেন, ‘ইমরানের গান আমার ভীষণ ভালো লাগে। শুধু তাঁর গানে আমি মডেল হব—বিষয়টি এমন নয়। আমি এটাও চাই যে আমার নাটকে তার কণ্ঠের গান থাকুক। পারবো না তোমাকে ছাড়তে একটি গল্পনির্ভর মিউজিক ভিডিও। আশা করছি ভালো লাগবে সবার।’
ঈশিকা বলেন, ‘গানটা শুরুতে ইমরান ভাইয়ার একক গান ছিল। পরবর্তী সময়ে হঠাৎ করেই গানটা দ্বৈত গান করা হয়েছে। ইমরান ভাইয়া বাংলাদেশের একজন মেধাবী গায়ক, খুব ভালো একজন গায়ক। তাঁর সঙ্গে দ্বৈত গান করতে পারা আমার জন্য সত্যিই অনেক বড় একটা পাওয়া।’
বাংলাদেশে প্রথমবারের মতো তৈরি হচ্ছে পূর্ণাঙ্গ সিটকম সিরিজ
- নিউজ প্রকাশের তারিখ : অক্টোবর ১২, ২০২৫ ইং | ০৬:৪৭:৩৭ এএম
- ৪২২ বার পঠিত
- শেয়ার করুনঃ
সেরা লাইফস্টাইল সাংবাদিকের সম্মাননা পেলেন গাজী আনিস
- নিউজ প্রকাশের তারিখ : অক্টোবর ১, ২০২৫ ইং | ১১:১৮:০৭ এএম
- ৪৭৪ বার পঠিত
- শেয়ার করুনঃ
লাইফস্টাইল সাংবাদিকতায় অবদান রাখা এবং ভিন্ন ধারার প্রতিবেদনের মধ্যে দিয়ে উদ্যোক্তাদের ঘুরে দাঁড়াতে সহযোগিতার জন্য লাইফস্টাইল সাংবাদিক হিসেবে নক্ষত্র নারী সংগঠনের সম্মাননা পেলেন চ্যানেল 24’র সাংবাদিক গাজী আনিস।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর এক রেস্তোরাঁয় নক্ষত্র নারী
সংগঠনের বর্ষপূর্তি আয়োজনে গাজী আনিসের হাতে তুলে দেয়া হয় সম্মাননা। এ সময়
ক্রেস্ট হস্তান্তর করেন অভিনেত্রী রোজিনা,অভিনেতা শিপন মিত্র,সংগঠনের
সভাপতি শাহনাজ ইসলাম। প্রতিবেদনের মাধ্যমে উদ্যোক্তাদের ঘুরে দাঁড়াতে সহযোগিতা ও উৎসাহ প্রদানের জন্য এই প্রাপ্তি।
সম্মাননা প্রাপ্তিতে গাজী আনিস বলেন, লাইফস্টাইল সাংবাদিকতায় যুক্ত থেকে চেষ্টা করেছি উদ্যোক্তাদের জন্য কাজ করার। প্রতিবেদনের মাধ্যমে সৃষ্টিশীল কাজগুলোকে বিভিন্ন সময় তুলে ধরেছি। এতে অনেকের ব্যবসার পরিধি বেড়েছে। পাশাপাশি একজন উদ্যোক্তা কীভাবে বড় পরিসরে নিজের কাজ উপস্থাপন করবেন কিংবা তার পণ্যে কী ভিন্নতা আনলে ক্রেতাদের নজরে আসবেন, খুঁটিনাটি এমন নানা পরামর্শ দিয়ে তাদের প্রতিনিয়ত তাদের সহযোগিতা করছি। আর আমাকে স্বীকৃতি দেয়ার জন্য ধন্যবাদ জানাই নক্ষত্র নারী সংগঠনকে।
চলচ্চিত্র অঙ্গনে ফিরছেন পপি!
- নিউজ প্রকাশের তারিখ : সেপ্টেম্বর ২৭, ২০২৫ ইং | ১১:২৭:৩২ এএম
- ৩৯১ বার পঠিত
- শেয়ার করুনঃ
ঢাকা ছেড়েছেন হানিয়া আমির
- নিউজ প্রকাশের তারিখ : সেপ্টেম্বর ২২, ২০২৫ ইং | ১০:৪৬:২২ এএম
- ২৭৬ বার পঠিত
- শেয়ার করুনঃ
ভারতীয় সিনেমায় হাসিনার চরিত্র, ট্রেলারে উঠে এলো ভারত-বাংলাদেশের সম্পর্ক
- নিউজ প্রকাশের তারিখ : সেপ্টেম্বর ১৮, ২০২৫ ইং | ০৩:৩৯:৩৯ পিএম
- ২২৩ বার পঠিত
- শেয়ার করুনঃ
আগামী সপ্তাহেই মুক্তি পেতে যাচ্ছে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রক্তবীজ ২’। সিনেমাটি মুক্তি পাওয়ার আগে প্রকাশিত এর টিজার নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
সিনেমার টিজারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি চরিত্র প্রকাশিত হয়েছে। মূলত এই সিনেমার মাধ্যমে ভারত ও বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন তুলে ধরা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পেতে যাওয়া ‘রক্তবীজ ২’ সিনেমায় মূলত বাংলাদেশ এবং ভারতের মধ্যে চলা দ্বন্দ্বের কথা তুলে ধরা হয়েছে। এতে সীমা বিশ্বাসকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে, ভিক্টর ব্যানার্জিকে দেখা যাবে সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির চরিত্রে।
অন্যদিকে, এই সিনেমায় আরও রয়েছেন কাঞ্চন মল্লিক, মানসী সিনহা, অনুসূয়া মজুমদার এবং নুসরত জাহান, যারা নিজ নিজ চরিত্রে সাবলীল।
এদিকে টিজার মুক্তির পর থেকই আলাদা প্রশংসা পাচ্ছেন অঙ্কুশ। ‘রক্তবীজ ২’ ছবির টিজার অঙ্কুশকে দেখে অন্যদের পাশাপাশি মুগ্ধ হয়েছেন দেব। বন্ধুর উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও দিয়েছেন। এতে তিনি বলেছেন, ‘টিজারটা দেখে খুব ভালো লাগল ভাই, আমার অনেক অনেক শুভেচ্ছা গোটা টিমের জন্য।’