সিনেমার প্রচারে ব্যস্ত সময় কাটছে জয়া আহসানের। কখনো দেশের প্রেক্ষাগৃহে ঘুরছেন, কখনো কলকাতায়। একেবারে দম ফেলারও সুযোগ নেই যেন! গত মাসে কোরবানির ঈদ উপলক্ষে দেশে মুক্তি পেয়েছে তাঁর জোড়া সিনেমা ‘তাণ্ডব’ ও ‘উৎসব’। সেই রেশ না কাটতেই ডাক পড়েছে পশ্চিমবঙ্গে। ১৮ জুলাই সেখানে মুক্তি পাচ্ছে জয়া অভিনীত ‘ডিয়ার মা’। অনিরুদ্ধ রায়চৌধুরীর এই সিনেমা মুক্তির আগেই এল জয়ার আরও এক টালিউড সিনেমার মুক্তির ঘোষণা। আগামী ১ আগস্ট আলোর মুখ দেখছে ‘পুতুলনাচের ইতিকথা’।
প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুলনাচের ইতিকথা উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন সুমন মুখোপাধ্যায়। পুতুলনাচের ইতিকথা উপন্যাসের ৯০ বছর পূর্তি উপলক্ষে শশী, কুসুম ও কুমুদের জীবন এবার উঠে আসবে বড় পর্দায়।
বাবা অরুণ মুখোপাধ্যায়কে পুতুলনাচের ইতিকথা উপন্যাসটি মঞ্চে নাট্যরূপ দিতে দেখেছিলেন সুমন মুখোপাধ্যায়। তাই মনে মনে স্বপ্ন দেখতেন, একদিন তিনিও এই কালজয়ী উপন্যাস নিয়ে কাজ করবেন। গত রোববার সোশ্যাল মিডিয়ায় সিনেমা মুক্তির খবর জানিয়ে নির্মাতা জানান, সেই স্বপ্নের দিকে যাত্রার শুরুটা হয়েছিল ২০০৮ সালে। অবশেষে ১৭ বছর পর তাঁর সেই চেষ্টা সার্থক হচ্ছে।
ফেসবুকে সুমন মুখোপাধ্যায় লেখেন, ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের এই কালজয়ী উপন্যাস প্রথম প্রকাশ পায় ধারাবাহিকভাবে ১৯৩৪ থেকে ১৯৩৫ সালে। এই উপন্যাস রচনার ৯০ বর্ষপূর্তিতে মুক্তি পাচ্ছে আমাদের সিনেমা। এটা বানানোর প্রথম চেষ্টা করেছিলাম ২০০৮ সালে, কিন্তু নানা কারণে আটকে গেছে। ছবিটি যখন ১৪ বছরেও বানাতে পারিনি, তখন হাল ছেড়ে দিয়েছিলাম। কিন্তু নবারুণদার যুদ্ধ পরিস্থিতি উপন্যাসের একটা লাইন আমাকে আবার চাগিয়ে তুলল—“... হতাশ আর ভগ্নোদ্যম সেই সব মানুষ পুতুলের যান্ত্রিক জীবনের অপরূপ কাহিনী পুতুলনাচের ইতিকথা।” মনে হলো এ তো আমাদের সময়ের কথা। আবার উঠেপড়ে লাগলাম।’ নানা জটিলতা পেরিয়ে ২০২২ সালে পুতুলনাচের ইতিকথা সিনেমার শুটিং শুরু করেন সুমন। তিন বছর পর এবার মুক্তির পালা। এর আগে গত ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের রটারডাম ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটির প্রিমিয়ার হয়।
ত্রিশের দশকের শেষের দিক থেকে চল্লিশের দশকের শুরু পর্যন্ত সময়টা উঠে আসবে পুতুলনাচের ইতিকথা সিনেমায়। মূল উপন্যাসে সময়টা ছিল আরও পেছনের। দর্শকের সামনে গল্পটা সহজবোধ্য করার জন্য খানিকটা এগিয়ে এনেছেন পরিচালক। এতে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আর শশী ও কুমুদের চরিত্রে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়কে।
অন্যদিকে প্রচার ব্যস্ততার মাঝেই জয়া আহসান সম্প্রতি শেষ করেছেন কৌশিক গাঙ্গুলীর ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমার শুটিং। এটি দুই বছর আগে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার সিকুয়েল। এবারও জয়ার সঙ্গে থাকছেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলী। এ তিনজনের সঙ্গে নতুন পর্বে যুক্ত হচ্ছেন ইন্দ্রাশিস রায়। চলতি বছরেই সিনেমাটির মুক্তির সম্ভাবনা আছে।
বাংলাদেশে প্রথমবারের মতো তৈরি হচ্ছে পূর্ণাঙ্গ সিটকম সিরিজ
- নিউজ প্রকাশের তারিখ : অক্টোবর ১২, ২০২৫ ইং | ০৬:৪৭:৩৭ এএম
- ৪২২ বার পঠিত
- শেয়ার করুনঃ
সেরা লাইফস্টাইল সাংবাদিকের সম্মাননা পেলেন গাজী আনিস
- নিউজ প্রকাশের তারিখ : অক্টোবর ১, ২০২৫ ইং | ১১:১৮:০৭ এএম
- ৪৭৪ বার পঠিত
- শেয়ার করুনঃ
লাইফস্টাইল সাংবাদিকতায় অবদান রাখা এবং ভিন্ন ধারার প্রতিবেদনের মধ্যে দিয়ে উদ্যোক্তাদের ঘুরে দাঁড়াতে সহযোগিতার জন্য লাইফস্টাইল সাংবাদিক হিসেবে নক্ষত্র নারী সংগঠনের সম্মাননা পেলেন চ্যানেল 24’র সাংবাদিক গাজী আনিস।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর এক রেস্তোরাঁয় নক্ষত্র নারী
সংগঠনের বর্ষপূর্তি আয়োজনে গাজী আনিসের হাতে তুলে দেয়া হয় সম্মাননা। এ সময়
ক্রেস্ট হস্তান্তর করেন অভিনেত্রী রোজিনা,অভিনেতা শিপন মিত্র,সংগঠনের
সভাপতি শাহনাজ ইসলাম। প্রতিবেদনের মাধ্যমে উদ্যোক্তাদের ঘুরে দাঁড়াতে সহযোগিতা ও উৎসাহ প্রদানের জন্য এই প্রাপ্তি।
সম্মাননা প্রাপ্তিতে গাজী আনিস বলেন, লাইফস্টাইল সাংবাদিকতায় যুক্ত থেকে চেষ্টা করেছি উদ্যোক্তাদের জন্য কাজ করার। প্রতিবেদনের মাধ্যমে সৃষ্টিশীল কাজগুলোকে বিভিন্ন সময় তুলে ধরেছি। এতে অনেকের ব্যবসার পরিধি বেড়েছে। পাশাপাশি একজন উদ্যোক্তা কীভাবে বড় পরিসরে নিজের কাজ উপস্থাপন করবেন কিংবা তার পণ্যে কী ভিন্নতা আনলে ক্রেতাদের নজরে আসবেন, খুঁটিনাটি এমন নানা পরামর্শ দিয়ে তাদের প্রতিনিয়ত তাদের সহযোগিতা করছি। আর আমাকে স্বীকৃতি দেয়ার জন্য ধন্যবাদ জানাই নক্ষত্র নারী সংগঠনকে।
চলচ্চিত্র অঙ্গনে ফিরছেন পপি!
- নিউজ প্রকাশের তারিখ : সেপ্টেম্বর ২৭, ২০২৫ ইং | ১১:২৭:৩২ এএম
- ৩৯১ বার পঠিত
- শেয়ার করুনঃ
ঢাকা ছেড়েছেন হানিয়া আমির
- নিউজ প্রকাশের তারিখ : সেপ্টেম্বর ২২, ২০২৫ ইং | ১০:৪৬:২২ এএম
- ২৭৫ বার পঠিত
- শেয়ার করুনঃ
ভারতীয় সিনেমায় হাসিনার চরিত্র, ট্রেলারে উঠে এলো ভারত-বাংলাদেশের সম্পর্ক
- নিউজ প্রকাশের তারিখ : সেপ্টেম্বর ১৮, ২০২৫ ইং | ০৩:৩৯:৩৯ পিএম
- ২২১ বার পঠিত
- শেয়ার করুনঃ
আগামী সপ্তাহেই মুক্তি পেতে যাচ্ছে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রক্তবীজ ২’। সিনেমাটি মুক্তি পাওয়ার আগে প্রকাশিত এর টিজার নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
সিনেমার টিজারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি চরিত্র প্রকাশিত হয়েছে। মূলত এই সিনেমার মাধ্যমে ভারত ও বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন তুলে ধরা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পেতে যাওয়া ‘রক্তবীজ ২’ সিনেমায় মূলত বাংলাদেশ এবং ভারতের মধ্যে চলা দ্বন্দ্বের কথা তুলে ধরা হয়েছে। এতে সীমা বিশ্বাসকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে, ভিক্টর ব্যানার্জিকে দেখা যাবে সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির চরিত্রে।
অন্যদিকে, এই সিনেমায় আরও রয়েছেন কাঞ্চন মল্লিক, মানসী সিনহা, অনুসূয়া মজুমদার এবং নুসরত জাহান, যারা নিজ নিজ চরিত্রে সাবলীল।
এদিকে টিজার মুক্তির পর থেকই আলাদা প্রশংসা পাচ্ছেন অঙ্কুশ। ‘রক্তবীজ ২’ ছবির টিজার অঙ্কুশকে দেখে অন্যদের পাশাপাশি মুগ্ধ হয়েছেন দেব। বন্ধুর উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও দিয়েছেন। এতে তিনি বলেছেন, ‘টিজারটা দেখে খুব ভালো লাগল ভাই, আমার অনেক অনেক শুভেচ্ছা গোটা টিমের জন্য।’