এক বছরেই রাজনীতি নিয়ে মোহভঙ্গ হয়েছে কঙ্গনা রনৌতের। কয়েক দিন আগে জানিয়েছেন, বলিউডের মতো রাজনীতির ময়দানেও প্রতিদিন কঠিন সব চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে তাঁকে। রাজনীতি মোটেই উপভোগ করছেন না, বলেছেন এ কথাও। তবে কী ভেবে রাজনীতির ময়দানে পা রেখেছিলেন কঙ্গনা? অভিনেত্রী জানান, তিনি ভেবেছিলেন রাজনীতিতে অল্প সময় দিলেই হবে।
সংসদ সদস্য হওয়ার এক বছরেই রাজনীতি নিয়ে বিরক্ত কঙ্গনা। একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন মান্ডির সাংসদ। রাজনীতিতে আসার পর তাঁর নানা অসুবিধার কথা তুলে ধরছেন। এবার আরও এক বিস্ফোরক মন্তব্য করলেন কঙ্গনা।
কঙ্গনা বলেন, ‘আমি একেবারেই আশা করিনি এই কাজটা এত কঠিন হবে। যখন আমার কাছে সাংসদ হওয়ার প্রস্তাব আসে, তখন আমাকে বলা হয়েছিল, বছরে মাত্র ৬০-৭০ দিন সংসদে উপস্থিত থাকলেই হবে। বাকি দিনগুলো নিজের কাজ করতে পারব। আমি সেটাই হবে বলে ধারণা করেছিলাম। আমি মোটেও বুঝতে পারিনি এটা এতটা চাপের কাজ।’
কঙ্গনা যে এলাকার সংসদ সদস্য, সেই হিমাচল প্রদেশের মান্ডিতে সম্প্রতি আকস্মিক বন্যা হয়েছে। ১৫ জনের বেশি নিহত, অনেকে নিখোঁজ, ভেসে গেছে বহু ঘর বাড়ি। দেখা দিয়েছে তীব্র খাদ্য ও পানীয় সংকট। তবে এই দুর্যোগে সংসদ সদস্য হিসেবে তেমন কিছুই করেননি কঙ্গনা। তাঁর পদক্ষেপে খুশি নন স্থানীয়রা।
দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন করে যে কথা বলেছেন কঙ্গনা, তা নিয়ে তীব্র বিতর্ক হচ্ছে। কঙ্গনা বলেন, ‘আমার হাতে কোনো ফান্ড নেই। আমরা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের মধ্যে যোগসূত্র, কেন্দ্রের কাছ থেকে রাজ্যে প্রকল্প পৌঁছে দিতে এবং কেন্দ্রের কাছে আমাদের নির্বাচনী এলাকার সমস্যা ও অভিযোগ উত্থাপনে সহায়ক ভূমিকা পালন করি। আমার কোনো মন্ত্রিসভা বা আমলাতন্ত্র নেই, কেবল ডেপুটি কমিশনারদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করতে পারি এবং প্রতিক্রিয়া জানাতে পারি।’
এ মন্তব্যের জন্য ইতিমধ্যেই সমালোচনার মুখে পড়েছেন কঙ্গনা। হিমাচল প্রদেশের রাজস্ব ও উদ্যানপালন মন্ত্রী জগৎ সিং নেগি কঠোর ভাষায় কঙ্গনার সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘কঙ্গনা এলেন, আর কয়েকটি ছবি তুলে চলে গেলেন। জনগণ জানে কে আসলে কাজ করছে, আর কে শুধু ছবি তোলার জন্য আসছে।’
কঙ্গনাকে সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়ে এই মন্ত্রী বলেন, ‘কঙ্গনা রনৌত যদি তাঁর সংসদ সদস্য পদ নিয়ে এতই অসন্তুষ্ট হন, তবে তাঁর উচিত অবলম্বে পদত্যাগ করা।’
বাংলাদেশে প্রথমবারের মতো তৈরি হচ্ছে পূর্ণাঙ্গ সিটকম সিরিজ
- নিউজ প্রকাশের তারিখ : অক্টোবর ১২, ২০২৫ ইং | ০৬:৪৭:৩৭ এএম
- ৪২২ বার পঠিত
- শেয়ার করুনঃ
সেরা লাইফস্টাইল সাংবাদিকের সম্মাননা পেলেন গাজী আনিস
- নিউজ প্রকাশের তারিখ : অক্টোবর ১, ২০২৫ ইং | ১১:১৮:০৭ এএম
- ৪৭৩ বার পঠিত
- শেয়ার করুনঃ
লাইফস্টাইল সাংবাদিকতায় অবদান রাখা এবং ভিন্ন ধারার প্রতিবেদনের মধ্যে দিয়ে উদ্যোক্তাদের ঘুরে দাঁড়াতে সহযোগিতার জন্য লাইফস্টাইল সাংবাদিক হিসেবে নক্ষত্র নারী সংগঠনের সম্মাননা পেলেন চ্যানেল 24’র সাংবাদিক গাজী আনিস।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর এক রেস্তোরাঁয় নক্ষত্র নারী
সংগঠনের বর্ষপূর্তি আয়োজনে গাজী আনিসের হাতে তুলে দেয়া হয় সম্মাননা। এ সময়
ক্রেস্ট হস্তান্তর করেন অভিনেত্রী রোজিনা,অভিনেতা শিপন মিত্র,সংগঠনের
সভাপতি শাহনাজ ইসলাম। প্রতিবেদনের মাধ্যমে উদ্যোক্তাদের ঘুরে দাঁড়াতে সহযোগিতা ও উৎসাহ প্রদানের জন্য এই প্রাপ্তি।
সম্মাননা প্রাপ্তিতে গাজী আনিস বলেন, লাইফস্টাইল সাংবাদিকতায় যুক্ত থেকে চেষ্টা করেছি উদ্যোক্তাদের জন্য কাজ করার। প্রতিবেদনের মাধ্যমে সৃষ্টিশীল কাজগুলোকে বিভিন্ন সময় তুলে ধরেছি। এতে অনেকের ব্যবসার পরিধি বেড়েছে। পাশাপাশি একজন উদ্যোক্তা কীভাবে বড় পরিসরে নিজের কাজ উপস্থাপন করবেন কিংবা তার পণ্যে কী ভিন্নতা আনলে ক্রেতাদের নজরে আসবেন, খুঁটিনাটি এমন নানা পরামর্শ দিয়ে তাদের প্রতিনিয়ত তাদের সহযোগিতা করছি। আর আমাকে স্বীকৃতি দেয়ার জন্য ধন্যবাদ জানাই নক্ষত্র নারী সংগঠনকে।
চলচ্চিত্র অঙ্গনে ফিরছেন পপি!
- নিউজ প্রকাশের তারিখ : সেপ্টেম্বর ২৭, ২০২৫ ইং | ১১:২৭:৩২ এএম
- ৩৯০ বার পঠিত
- শেয়ার করুনঃ
ঢাকা ছেড়েছেন হানিয়া আমির
- নিউজ প্রকাশের তারিখ : সেপ্টেম্বর ২২, ২০২৫ ইং | ১০:৪৬:২২ এএম
- ২৭৫ বার পঠিত
- শেয়ার করুনঃ
ভারতীয় সিনেমায় হাসিনার চরিত্র, ট্রেলারে উঠে এলো ভারত-বাংলাদেশের সম্পর্ক
- নিউজ প্রকাশের তারিখ : সেপ্টেম্বর ১৮, ২০২৫ ইং | ০৩:৩৯:৩৯ পিএম
- ২২০ বার পঠিত
- শেয়ার করুনঃ
আগামী সপ্তাহেই মুক্তি পেতে যাচ্ছে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রক্তবীজ ২’। সিনেমাটি মুক্তি পাওয়ার আগে প্রকাশিত এর টিজার নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
সিনেমার টিজারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি চরিত্র প্রকাশিত হয়েছে। মূলত এই সিনেমার মাধ্যমে ভারত ও বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন তুলে ধরা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পেতে যাওয়া ‘রক্তবীজ ২’ সিনেমায় মূলত বাংলাদেশ এবং ভারতের মধ্যে চলা দ্বন্দ্বের কথা তুলে ধরা হয়েছে। এতে সীমা বিশ্বাসকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে, ভিক্টর ব্যানার্জিকে দেখা যাবে সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির চরিত্রে।
অন্যদিকে, এই সিনেমায় আরও রয়েছেন কাঞ্চন মল্লিক, মানসী সিনহা, অনুসূয়া মজুমদার এবং নুসরত জাহান, যারা নিজ নিজ চরিত্রে সাবলীল।
এদিকে টিজার মুক্তির পর থেকই আলাদা প্রশংসা পাচ্ছেন অঙ্কুশ। ‘রক্তবীজ ২’ ছবির টিজার অঙ্কুশকে দেখে অন্যদের পাশাপাশি মুগ্ধ হয়েছেন দেব। বন্ধুর উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও দিয়েছেন। এতে তিনি বলেছেন, ‘টিজারটা দেখে খুব ভালো লাগল ভাই, আমার অনেক অনেক শুভেচ্ছা গোটা টিমের জন্য।’