ঢাকা | বঙ্গাব্দ

লোহাগড়ায় ১১০ পিস ইয়াবাসহ বি. এম. রফিকুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশের তারিখ : অক্টোবর ১০, ২০২৫ ইং | ০৯:৩৩:৫৯ পিএম
  • ৩২৫ বার পঠিত
  • শেয়ার করুনঃ
ad728

 মনির খান স্টাফ রিপোর্টার।

নড়াইলের লোহাগড়া উপজেলার মৌলভী ধানাইড় গ্রাম থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বি. এম. রফিকুল ইসলাম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ২৫ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ বিকেল ৫টার দিকে লোহাগড়া থানার একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মৌলভী ধানাইড় গ্রামের ইকরাম হোসেনের বাড়ির উত্তর পাশে অভিযান চালায়। অভিযানের সময় পুলিশ বি. এম. রফিকুল ইসলামকে ঘেরাও করে আটক করে। পরে তার পরিহিত লুঙ্গির ভাঁজে তল্লাশি চালিয়ে একটি নীল রঙের পলি প্যাকেটে মোড়ানো ১১০ (এক শত দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে, যার মোট ওজন ছিল প্রায় ১১ গ্রাম।পুলিশ ঘটনাস্থলেই ইয়াবা জব্দ তালিকা প্রস্তুত করে এবং আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারায় মামলা নং—১৯, তারিখ—২৫/০৯/২০২৫ ইং রুজু করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত আজ্জাক ভূইয়ার ছেলে রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। সে পূর্বে এ.সি.আই কোম্পানিতে কর্মরত ছিলেন, কিন্তু কোম্পানির অর্থ আত্মসাতের ঘটনায় চাকরি হারায়, দীর্ঘদিন ধরে তার পরিবার সহ মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।

এলাকাবাসীর অভিযোগ, রফিকুল ইসলাম ও তার দুই ভাইসহ পুরো পরিবার দীর্ঘদিন ধরে মাদক কারবার, চুরি ও নানা অপকর্মে জড়িত। স্থানীয়রা বলেন, রফিকুল ইসলাম তরুণ সমাজকে মাদকাসক্ত করে সমাজে নষ্টাচার ছড়াচ্ছে। তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যেন ভবিষ্যতে কেউ এমন কাজে জড়াতে সাহস না পায়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


সবার আগে সকল নিউজ পেতে গুগল নিউজে ফলো করুন।

কমেন্ট বক্স