ঢাকা | বঙ্গাব্দ

অনুষ্ঠিত হল রোডসাইড কিচেন স্বাধীন বাংলা ফুটবল টুর্নামেন্ট – সিজন ৩, পাওযার্ড বাই গিগাবাইট

  • প্রকাশের তারিখ : নভেম্বর ১২, ২০২৫ ইং | ০২:৫৬:২২ পিএম
  • ৩৩৯ বার পঠিত
  • শেয়ার করুনঃ
ad728

২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর, ঢাকার খিলখেতের A & A MS গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত “Roadside Kitchen Shadhin Bangla Football Tournament – Season 3”, Powered by: Gigabyte, যা আয়োজন করে Southeast University Textile Sports Community। 

এই টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে মোট ২৪টি দল অংশগ্রহণ করে। প্রতিটি ম্যাচেই ছিল উত্তেজনা, টিমওয়ার্ক এবং খেলোয়াড়দের অসাধারণ পারফরম্যান্স। টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয় Pharmacy United এবং Textile Toxic 59 দলের মধ্যে। নির্ধারিত সময় শেষে ম্যাচটি ১–১ গোল সমতায় শেষ হয়। পরে পেনাল্টি শুটআউটে Textile Toxic 59 জয়লাভ করে হয়ে যায় চ্যাম্পিয়ন, আর Pharmacy United হয় রানার আপ। 


 ফাইনাল ম্যাচের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: শফিকুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর, রোডসাইড কিচেন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনপ্রিয় মডেল সাঞ্জু জন (Sanju John)। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ শামীম আলম, সহযোগী অধ্যাপক, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ, Southeast University। আরও উপস্থিত ছিলেন এসইইউ স্পোর্টস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ জাহিদ ইকবাল। অতিথিদের পাশাপাশি শিক্ষার্থী, সমর্থক এবং দর্শকদের উপস্থিতিতে মাঠে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি, মেডেল ও প্রাইজমানি প্রদান করে টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করা হয়। 

 এই আয়োজন শিক্ষার্থীদের একতা, নেতৃত্ব, শৃঙ্খলা ও ক্রীড়া মনোভাব আরও দৃঢ়ভাবে তুলে ধরে এবং বিশ্ববিদ্যালয় পরিবারের মধ্যে বন্ধুত্ব ও ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে। 


সবার আগে সকল নিউজ পেতে গুগল নিউজে ফলো করুন।

কমেন্ট বক্স