ঢাকা | বঙ্গাব্দ

লোহাগড়ায়, ডাকাত তুষার স্থানীয় জনগণের হাতে গণধোলাইয়ের শিকার! উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

  • প্রকাশের তারিখ : নভেম্বর ২৩, ২০২৫ ইং | ১২:১৪:০৬ পিএম
  • ৫২০ বার পঠিত
  • শেয়ার করুনঃ
ad728

মনির খান স্টাফ রিপোর্টার।

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামে কুখ্যাত ডাকাত হিসেবে পরিচিত ওদুদ শেখের ছেলে ডাকাত তুষারকে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। শনিবার সকাল ৯টার দিকে বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হওয়ায় প্রথমে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করেন।

ঘটনার বিষয়ে লোহাগড়া থানা পুলিশের দায়িত্বপ্রাপ্ত ডিউটি অফিসার বলেন, “তুষারকে কে বা কারা মারধর করেছে সে বিষয়ে তার পরিবারের সদস্যরা থানায় এসেছিলেন। আমরা আগে তাকে উন্নত চিকিৎসা দেওয়ার পরামর্শ দিয়েছি।”

পুলিশ সূত্রে জানা গেছে, তুষারের বিরুদ্ধে লোহাগড়া থানায় চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে এবং সে দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপকর্মে জড়িত ছিল।

এদিকে তুষারের স্বজনরা অভিযোগ করে বলেন, “আমরা থানায় এসে ন্যায় বিচার চাইতে চেয়েছিলাম, কিন্তু আমাদের আগে চিকিৎসা করানোর কথা বলা হয়েছে। আমরা তুষারের ওপর হামলার সঠিক বিচার চাই।”

স্থানীয় সূত্র বলছে, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি-ডাকাতি বেড়ে যাওয়ায় ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই এ হামলার ঘটনা ঘটেছে তারা ধারণা করছেন।


সবার আগে সকল নিউজ পেতে গুগল নিউজে ফলো করুন।

কমেন্ট বক্স