ঢাকা | বঙ্গাব্দ

লোহাগড়া উপজেলার সকল কর্মচারীদের নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

  • প্রকাশের তারিখ : ডিসেম্বর ৩, ২০২৫ ইং | ০৮:১২:১৩ পিএম
  • ২৬৩ বার পঠিত
  • শেয়ার করুনঃ
ad728
সবুজ সরদার স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়া উপজেলার সকল কর্মচারীদের ৯ম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন। ৩ ডিসেম্বর ২০২৫ বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার প্রধান গেট সংলগ্ন এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মচারীদের দাবি, বর্তমান বাজার দর হিসেবে ৫০০ শত টাকা নিয়ে বাজারে গেলে তাতে কিছু ই হয় না।
যাহাতে কর্মচারীরা তাদের ফ্যামিলির সদস্যদের নিয়ে মোটামুটি ভাবে চলতে পারে- তার দাবিতে মানববন্ধন ।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন
আমানত হোসেন, প্রশাসনিক কর্মকর্তা ইউএনও অফিস!  শরীফুল ইসলাম সভাপতি বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ লোহাগড়া উপজেলা শাখা! রাশেদুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ, লোহাগড়া উপজেলা শাখা! আরিফুল ইসলাম কোষাধ্যক্ষ, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ, লোহাগড়া উপজেলা শাখা!ফরমান আলী শেখ, সভাপতি,১৭-২০ গ্ৰেড বাংলাদেশ সরকারি কর্মচারী পরিষদ, লোহাগড়া উপজেলা শাখা! কাজী মোঃ আবু সামস্, সাধারণ সম্পাদক,১৭-২০ গ্ৰেড বাংলাদেশ সরকারি কর্মচারী পরিষদ, লোহাগড়া উপজেলা শাখা! রফিকুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, লোহাগড়া নড়াইল!
শফিয়ার রহমান,অডিটর, উপজেলা হিসাব রক্ষণ অফিস, লোহাগড়া নড়াইল।
উক্ত মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন পদবীর কর্মচারীবৃন্দ।
সব শেষে সকল কর্মচারীদের একটাই দাবি অতিসত্বর ৯ম জাতীয় পে স্কেল দিয়ে তাদের কষ্টের জীবন যাপন থেকে - স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারে।


সবার আগে সকল নিউজ পেতে গুগল নিউজে ফলো করুন।

কমেন্ট বক্স