সবুজ সরদার ষ্টাফ রিপোর্টার।
নড়াইলের লোহাগড়া উপজেলায় যথাযথ মর্যাদা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ভোরে লোহাগড়া থানা প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসের শুভসুচনা শুরু করা হয়। কর্মসুচীর মধ্যে ছিল সকাল সাড়ে ৭ টায় উপজেলা চত্বর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পণ, সূর্য্যদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। লক্ষীপাশা মোল্যার মাঠে বিভিন্ন সংগঠনের মধ্যে কুচকাওয়াজ ও ডিসপ্লে, শহীদদের কবর জিয়ারত, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রথমে সকাল সাড়ে ৭ টায় লেহাগড়া উপজেলা চত্বর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার।
পর্যায়ক্রমে পুলিশ প্রশাসন, উপজেলা ফায়ার সার্ভিস,মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি,, লোহাগড়া পৌরসভা, লোহাগড়া প্রেস ক্লাব,, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের সাধারণ মানুষ শহীদদের স্মরণে উপজেলা চত্বর স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পণ করেন।
সকাল ৯টায় লোহাগড়া উপজেলার লক্ষীপাশা মোল্যার মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে বিজয় দিবসের শুভ উদ্ধোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার।
পরে কুচকাওয়াজে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার ও লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান সালাম গ্রহণ করেন।
বিজয় দিবস উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নিবার্হী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা প্রশাসন ও অন্যান্য কর্মকর্তারা।
উক্ত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম হায়াতুজ্জামান, এ সময় বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) ও পৌর প্রশাসক মোছা. সাদিয়া সুলতানা,লোহাগড়া থানায় ওসি আব্দুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শামচুল আলম কচি, বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মোল্যা, বীর মুক্তিযোদ্ধা ফকির ইলিয়াস হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নড়াইল জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন প্রমুখ।
এছাড়াও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
চিত্রাবাণী ডেস্ক