মনির খান স্টাফ রিপোর্টার
নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্ৰাম ইউনিয়নের আওয়ামী সন্ত্রাসীদের অতর্কিত হামলার শিকার হলেন ইউনিয়ন বিএনপির সদস্য জাকির কাজী ( ৫০)।
অদ্য ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখ শুক্রবার রাত ৯,৩০ মিনিটের দিকে সত্রহাজারী গ্ৰামের মৃত আতিয়ার কাজীর ছেলে জাকির কাজী (৫০)কে একই গ্ৰামের আওয়ামী লীগ সন্ত্রাসী- মেম্বার শাহীদ মীনা, মনিরুল মীনা,জগলু শেখ, দবির, হোসেন, নাজমুল মোল্লা, রুবেল মীনা, একত্রিত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সত্রহাজারী বটতলায় অবস্থান নেয়।
জাকির কাজী সত্রহাজারী বাজার থেকে চা খেয়ে বটতলা পর্যন্ত পৌছালে উল্লেখীত সন্ত্রাসীরা জাকির কাজীর উপর চাইনিজ কুড়াল, পল্লব, ও লোহার রড দিয়ে হামলা চালায় শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম করে পালিয়ে যায়।
আহত জাকির কাজীকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এনে প্রাথমিক চিকিৎসা দিয়ে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়।
জাকির কাজী বর্তমান নড়াইল সদর হাসপাতালে
ভর্তি হয়ে চিকিৎসারত রয়েছে।
লোহাগড়া থানা পুলিশ খবর পেয়ে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহত জাকির কাজীর উপর হামলার বিবরণী সম্পর্কে জ্ঞাত হয়।
সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।
চিত্রাবাণী ডেস্ক
