ঢাকা | বঙ্গাব্দ

লোহাগড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি অফিস, শিক্ষা প্রতিষ্ঠানসহ একাধিক বাড়িঘরে হামলা ও ভাংচুর

  • প্রকাশের তারিখ : ডিসেম্বর ২১, ২০২৫ ইং | ০৭:৩০:৫৭ পিএম
  • ২৩৭ বার পঠিত
  • শেয়ার করুনঃ
ad728
মনির খান স্টাফ রিপোর্টার।

নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্ৰাম ইউনিয়নের কলাগাছি-রায়গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়  বিএনপি অফিস, শিক্ষা প্রতিষ্টানসহ বাড়ীঘরে হামলা ও ভাংচুরের 
ঘটনা ঘটেছে। 

স্থানীয় সুত্রে জানা গেছে , রবিবার (২১ ডিসেম্বর) কলাগাছী বাজারে অবস্থিত সবুজ সরদারের ছেলে সাকিব সরদারের সাথে স্হানীয় আওয়ামী লীগ কর্মী করিম শেখের সাথে বাক-বিতন্ডার ঘটনা ঘটে। 

এরই জের ধরে নোয়াগ্ৰাম ইউনিয়ন আওয়ামী লীগের নেতা উত্তম কুমার সাহা,  সমীর ঘোষ, আলাউদ্দিন মোল্যা,  মাহাবুর মোল্যা, সাহাবুর, কামাল শেখ, গফফার শেখসহ ২৫/৩০ জনের একদল দূর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে কলাগাছী বাজারে অবস্হিত স্হানীয় বিএনপির অফিস ভাংচুর করে। এ সময় দুর্বৃত্তরা সাকিব সরদার (১৯) নামে একজন শিক্ষার্থীকে মারধর করে। 

এরপর দুর্বৃত্তরা রাইগ্রামে অবস্থিত আর কে, কে, জনতা মাধ্যমিক বিদ্যালয়ের নিরাপত্তা কর্মী হাবিবুর রহমান ও অফিস সহায়ক হেলাল উদ্দিনের ওপর চড়াও হয়। অবস্থা বেগতিক দেখে তারা স্কুল ভবনে আশ্রয় নেয়। এ সময় দুর্বৃত্তরা স্কুলের ভিতরে ঢুকে চেয়ার, টেবিল ভাংচুর করে। 

এঘটনায় বিএনপি নেতা সাবু সরদারের সাথে কথা হলে তিনি বলেন, স্থানীয় আওয়ামী লীগের নেতা করিম,সমীর ঘোস,উত্তম সহ ২৫/৩০ জন মিলে বিএনপি অফিস ভাংচুর, স্কুলের ভিতরে ঢুকে আক্রমণ এবং ঘরবাড়ি ভাংচুর করেছে, যা দুঃখজনক। আমি হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করছি। 

এ বিষয়ে আ'লীগ নেতা সমীর ঘোষ ও উত্তম সাহার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাদের দুজনের ফোন নম্বর বন্ধ থাকায় তাদের বক্তব্য পাওয়া যায় নাই। তবে করিম শেখ নামে একজন আ'লীগ নেতা বলেন, ' ঘটনা  তুচ্ছ হলেও বড়ধরনের সহিংসতা হতে পারে।

এ ব্যাপারে লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সবার আগে সকল নিউজ পেতে গুগল নিউজে ফলো করুন।

কমেন্ট বক্স