ঢাকা | বঙ্গাব্দ

লোহাগড়ায় দুই পক্ষের সহিংসতায় আকছির শেখ নামের এক বৃদ্ধের মৃত্যু

  • প্রকাশের তারিখ : ডিসেম্বর ২৩, ২০২৫ ইং | ১০:২৬:৩২ এএম
  • ৩১৯ বার পঠিত
  • শেয়ার করুনঃ
ad728
মনির খান স্টাফ রিপোর্টার।

নড়াইলের লোহাগড়া উপজেলার পার মল্লিকপুর গ্রামের আশরাফ শেখের বাবা আকছির শেখ (৭০) নামের একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে!
জানা গেছে ২২ ডিসেম্বর রবিবার  আকছির শেখ মাগরিবের নামাজ পড়ে বাড়ির সামনে পৌঁছালে ঠাকুর গ্রুপের আওমী সন্ত্রাসী বাহিনীর লোকজন তান্ডব চালায়,ওই সময় আকছির শেখ তাদের বলেন, তোমরা কি শুরু করেছো একটু শান্তিতে কি বসবাস করতে দিবানা? তখন ঠাকুর গ্রুপের মধ্যে কে বা কাহারা আকছির শেখের দাঁড়ি ধরে বুকে থাবা মেরে মাটিতে ফেলে দেয়! পরবর্তীতে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে নড়াইল সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। ওই দিন রাত ৭,৩০ মিনিটের দিকে আকছির শেখের মৃত্যু হয়।  তার মৃত্যুর কারণ সম্পর্কে মৃধা গ্রুপের লোকজন বলেন, ঠাকুর গ্রুপের আওয়ামী সন্ত্রাসী বাহিনীর তান্ডবে তারা আকছির শেখের বুকে আঘাত করে এবং ওই সময় সে অসুস্থ হয়ে পড়ে!পরবর্তীতে তাকে নড়াইল সদর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া অবস্থায় মারা যায়। তবে এটা স্বাভাবিক মৃত্যু না 
মরহুম আকছির শেখের বড় ছেলে আশরাফ শেখ বলেন, আমার বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছে। ঘটনার পর থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।

পুলিশ বলেন, দীর্ঘদিনের বিরোধমান দুইপক্ষের সংঘাত এড়াতে নড়াইল জেলা পুলিশ সুপার ও লোহাগড়া থানা অফিসার ইনচার্জ -  ২ পক্ষের মধ্যে সম্প্রীতির বন্ধন তৈরি করতে একাধিকবার উভয় পক্ষের লোকজন সহ সামাজিক লোকজন ও সাংবাদিকদের কে নিয়ে সালিশ বৈঠক করে মীমাংসা করে দেওয়া হয়। কিন্তু তাঁরা পরবর্তীতে আবার ও সংঘাতের দিকে গিয়ে এলাকার পরিবেশ নষ্ট করছে। পুলিশ আপ্রান চেষ্টায় রয়েছে উভয় পক্ষের মধ্যে সম্প্রীতির বন্ধন সৃষ্টি করতে।


সবার আগে সকল নিউজ পেতে গুগল নিউজে ফলো করুন।

কমেন্ট বক্স