মনির খান স্টাফ রিপোর্টার।
নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষ্মীপাশা আদর্শ পাড়ায় শুভ উদ্বোধন হলো, কামনা শিশু সেন্টার ও কামনা সাহিত্য একাডেমী!
বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর বেলা ২ টার সময়
উক্ত শিক্ষা ও সাহিত্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা: প্রধান শিক্ষক কবি ও লেখক কামনা ইসলাম (এম,এ) এর
সার্বিক ব্যবস্থাপনায় কামনা শিশু সেন্টার ও কামনা সাহিত্য একাডেমীকে নতুন আঙ্গিকে কেক কেটে শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন কবি ও লেখক মিজানুর রহমান।কবি লেখক ও শিক্ষক উজির আলী।কবি লেখক সংগঠক সবুজ সুলতান।
উপস্থিত ছিলেন নজরুল গবেষক ও অগ্নিবীণার প্রতিষ্ঠাতা এইচ এম সিরাজ। উপস্থিত ছিলেন দুখু হুমায়ুন কবির, কবি লেখক ওসাহিত্য প্রত্যাশা পত্রিকার সম্পাদক।
সমাজ পতি লিয়াকত হোসেন,শিক্ষক রেজাউল ইসলাম,সাংবাদিক ও কবি খায়রুল ইসলাম, সাংবাদিক রেজাউল করিম,সাংবাদিক পিকুল আলম, সাংবাদিক মনির খান, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক রাশেদ রাসু,
সহ অন্যান্য শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।
কামনা শিশু সেন্টার ও সাহিত্য একাডেমীতে
কি কি সুবিধা রয়েছে!
প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত একাডেমিক পড়াশোনার পাশাপাশি কবিতা আবৃতি, সুন্দর হাতের লেখা, কেরাত, গজল, ইসলামী গান, চিত্রাংকন করানো হয়। এবং ইংরেজি বিষয়ে পারদর্শিতার জন্য ইংরেজিতে কথা বলা শেখানো হয়।
স্কুল প্রতিষ্ঠানটি রয়েছে, লক্ষ্মীপাশা আদর্শ পাড়ার বহুমুখী রাস্তার পাশে! যেখানে থেকে ছেলেমেয়েরা
সড়ক দুর্ঘটনার কবল থেকে অধিক নিরাপত্তার বেষ্টনীতে ঘেরা। কামনা শিশু সেন্টারে ৪ বছরের শিশুদের কে ভর্তি করানো হয়।
ভালো ও সুন্দর পরিবেশে শিশুদের শিক্ষা সহায়তায় কামনা শিশু সেন্টারে শিশুদেরকে ভর্তি করানোর জন্য এলাকাবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান, প্রধান শিক্ষক কবি ও লেখক কামনা ইসলাম।
চিত্রাবাণী ডেস্ক
