ঢাকা | বঙ্গাব্দ

লোহাগড়ায় হাসিব নামের এক গাঁজা সেবনকারী পুলিশের কাছে আটক

  • প্রকাশের তারিখ : জানুয়ারী ১৮, ২০২৬ ইং | ০১:০১:২৩ এএম
  • ১০৬ বার পঠিত
  • শেয়ার করুনঃ
ad728
ষ্টাফ রিপোর্টার।

নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের প্রফেসর মৃত্যু ইখলাছুর রহমানের ছেলে মোঃ হাসিব শেখ (৪৫) নামের এক গাঁজা সেবনকারীকে গত ০৭ জানুয়ারি ২০২৬ লক্ষ্মীপাশা ইউনিয়নের বাঁকা গ্ৰামের তার খামার বাড়ি থেকে আটক করে পুলিশ!

মাদক সেবনকারীর হাসিব শেখের পৃথক পৃথক ২টি ঘর থেকে নিষিদ্ধ অবৈধ মাদক এক পুরিয়া গাজা উদ্ধার করে পুলিশ! এবং তার ঘর তল্লাশি করে প্রায় ৪০ টির ও বেশি গ্যাস লাইট পাওয়া যায়,যা দিয়ে ইয়াবা ট্যাবলেট সেবন করতে ব্যবহারিত হতো বলে ধারণা করেন এলাকাবাসী।

মাদক সেবনকারী হাসিব শেখকে পুলিশ উপজেলা নির্বাহীর কর্মকর্তার নিকট নিয়ে যায়, তিনি পাঠিয়ে দেয় নির্বাহী কমিশনর (ভুমি) (এসি ল্যান্ডের ) নিকট! 
তখন হাসিব শেখের বড় বোন ও কিছু সমাজ পতিদের অনুরোধে এসিল্যান্ড সকলের উপস্থিতিতে মুশলিকা দিয়ে ছেড়ে দেয়।

এর আগে ও এই হাসিব শেখ লক্ষ্মীপাশা চৌরাস্তা তার নিজস্ব দোকান ঘরের ২য় তলায় গাজা সেবন কালে পুলিশের কাছে আটক হয়। 
এ ছাড়াও হাসিব শেখ হাট থেকে কৃষান কিনে এনে ৪/৫  দিন কাজ করাইয়া টাকা না দিয়ে মারধর করে তাড়িয়ে দেওয়ার ঘটনা ঘটিয়েছে অনেকের সাথে।
বাকা গ্ৰামের লোকজন সালিশ বৈঠক করে কয়েকজনের টাকা উদ্ধার করে দেয়। এখনোও একজন 
হাসিব শেখ সে খুলনা বৈঠাঘাটা বাড়ি ঠাকুর মন্ডল নামের একজন কৃষানের ৭ হাজার টাকা না দিয়ে তাকে মারধর করে তাড়িয়ে দেয়। এমন ধরনের অনৈতিক কাজে হাসিব শেখ খুব ই পারদর্শী বলেও জানান দিনমজুর ও এলাকাবাসীরা।
একজন কৃষান থানায় লিখিত অভিযোগ দিয়ে তার দিনমজুরি পুলিশের মাধ্যমে উদ্ধার করে।
কৃষানরা এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।


সবার আগে সকল নিউজ পেতে গুগল নিউজে ফলো করুন।

কমেন্ট বক্স