ঢাকা | বঙ্গাব্দ

লোহাগড়ায় নির্বাচনী পক্ষপাতিত্ব-সহংসিতায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে আহত

  • প্রকাশের তারিখ : ফেব্রুয়ারী ১৩, ২০২৬ ইং | ০৩:৪৭:৩৫ পিএম
  • ১৯৪ বার পঠিত
  • শেয়ার করুনঃ
ad728
মনির খান ষ্টাফ রিপোর্টার।

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামের ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহব্বায়কে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। 
অভিযোগ সুত্রে জানাগেছে গত ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তেলকাড়া গ্রামে উত্তেজনা সৃষ্টি হয়েছিল! 
তারই ধারাবাহিকতায়  নির্বাচনের পরের দিন শুক্রবার বেলা ১১ টার সময় কোটাকোল ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক ও তেলকাড়া গ্রামের কবির হোসেনের ছেলে শামীম শেখ (৩০) কে বাড়ির সামনে স্বতন্ত্র কলস প্রতীকের সমর্থক আশ্রুম মোল্যা ৬০,নান্টু সিকদার,শামীম মোল্লা, আকিদুল শেখ, সজিব মোল্যা,পলাশ মোল্যা,হাসান সিকদার সহ ৩০/৩৫ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অর্তকিত ভাবে হামলা করে তাকে কুপিয়ে মারাত্মক যখম করে। তার ডাকচিৎকারে প্রতিবেশী ঠেকাতে আসলে তাদেরকে হামলা করে। ওই সময় নান্নু শেখকে (৫২) কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে শামীমের শরীরে ১০/১২ জায়গায় কুপিয়ে জখম করেছে।নানু শেখের অবস্থা খারাপ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এঘটনায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহমান বলেন ঘটনা শুনা মাত্রই ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে সাথে সেনাবাহিনী ও শুভকামনা রয়েছে। 

উল্লেখ্য যে উল্লেখিত নান্টু মেম্বার ২০টি মামলার আসামি। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।


সবার আগে সকল নিউজ পেতে গুগল নিউজে ফলো করুন।

কমেন্ট বক্স