ঢাকা | বঙ্গাব্দ

লোহাগড়ায় আদালতের ১৪৪ ধারাকে অমান্য করে জোরপূর্বক অবৈধ বসত ঘর নির্মানের অভিযোগ

  • প্রকাশের তারিখ : মার্চ ৩, ২০২৬ ইং | ১০:৩৫:১২ পিএম
  • ৩০৬ বার পঠিত
  • শেয়ার করুনঃ
ad728
মনির খান ষ্টাফ রিপোর্টার।

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশীপুর ইউনিয়নের পদ্মবিলা গ্রামের মৃত মতিয়ার শেখ এর ছেলে হাসান শেখ এর রামেশ্বরপুর মৌজার ১৫৬৩ দাগের ৫ শতাংশ জমির উপর জোরপূর্বক অবৈধ বসত বাড়ি গড়ে তুলেছে একই গ্রামের আজিবর শেখ এর ছেলে ইয়াসিন শেখ, মুজিবর শেখ এর ছেলে আসাদ শেখ, ছরোয়ার শেখ, ও আতিয়ার শেখ এর ছেলে জুয়েল শেখ।
এ ঘটনায় ভুক্তভোগী প্রথম পক্ষ হাসান শেখ  বাদী হয়ে নড়াইল বিজ্ঞ আদালতে একটি মামলা  দায়ের করেন মামলা নং এমপি ৭৬/২০২৬।  পরে ৩ই মার্চ মঙ্গলবার নড়াইল বিজ্ঞ আদালত  ঐ অবৈধ ভোগদখলকৃত জমির উপর ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারা জারি করেন। উক্ত মামলাটির আদেশনামা বিজ্ঞ আদালত হতে লোহাগড়া থানায় গৃহীত হওয়ার পর লোহাগড়া থানার অফিসার ইনচার্জ আদালতের নির্দেশনা অনুযায়ী ঐ এলাকায় পুলিশ পাঠান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ২য় পক্ষকে অবৈধ ঘর নির্মানের কাজ স্থগিত করে দুই পক্ষকে আদালতের ১৪৪ ধারার আদেশনামা পড়ে শোনান এবং উক্ত জমিতে প্রবেশ সংক্রান্ত ব্যাপারে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য উভয় পক্ষকে নির্দেশনা প্রদান করেন। 
এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের সদস্য মহিন শেখ সাংবাদিকদের বলেন, আমার জমিতে উল্লেখিত লোক জন জোর পূর্বক পাকা ঘর নির্মাণ করছে।
আমার সমস্ত বৈধ কাগজপত্র আছে। আমি তাদের কে জমি ছেড়ে দেয়ার জন্য অনুরোধ করেছি কিন্তু তারা আমার কথা না শুনাই, আমি নড়াইল বিজ্ঞ আদালতে জমির ঘটনাবলী উপস্থাপন করি, আদালত ওই জমির উপর ১৪৪ ধারা জারি করেন।
আজ ০৩ মার্চ সরেজমিনে গিয়ে আদালতের নিষেধাজ্ঞা- উভয় পক্ষের মধ্যে জানান।


সবার আগে সকল নিউজ পেতে গুগল নিউজে ফলো করুন।

কমেন্ট বক্স