ঢাকা | বঙ্গাব্দ

লোহাগড়ায় এক যুবক অপহরণ! থানায় অভিযোগের ৭ ঘন্টা মধ্যে উদ্ধার

  • প্রকাশের তারিখ : মার্চ ৪, ২০২৬ ইং | ০৪:২৬:৩৫ এএম
  • ৪৪৩ বার পঠিত
  • শেয়ার করুনঃ
ad728
মনির খান ষ্টাফ রিপোর্টার।

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের টুটুল সরদারের ছেলে রিয়াজুল সরদার (২২) কে গত ০২ মার্চ নোয়াগ্ৰাম তার বাড়ি থেকে ডেকে নিয়ে গলায় ছুরি ধরে অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
অপহরণকারী: হলেন একই গ্ৰামের মকন শেখের ছেলে মোঃ খাইরুল শেখ ।

খায়রুল শেখ-গতকাল ০২/০৩/ ২৬ রাত ৮ টার দিকে রিয়াজুল সরদারকে তার নিজ বাড়ি থেকে ডেকে এনে গলায় ছুরি ধরে অপহরণ করে নড়াইল 
শহরের অজানা স্থানে নিয়ে গিয়ে রিয়াজুল সরদারের মায়ের কাছে মোবাইল ফোনে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।
ঘটনাটি বেগতিক দেখে রিয়াজুল সরদারের মা ছেলে উদ্ধার মর্মে একটি অভিযোগ দায়ের করেন অভিযোগের ৭ ঘন্টা পর লোহাগড়া থানার এস আই তারোক বিশ্বাস অপহরণ হওয়া যুবক রিয়াজুল 
সরদারকে ০৩/ মার্চ রাত ১০ টার দিকে কাশিপুর ইউনিয়নের এড়েন্দা বাজার থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

একটি বিশেষ সূত্রে জানা গেছে, সারোল বৌ বাজারে
একটি দোকান ঘর থেকে টাকা পয়সা ও দ্রব্য সামগ্রী চুরি হওয়ার ঘটনা ঘটে। ওই চুরির সাথে সম্পৃক্ত খায়রুল শেখ। গ্রাম্য সালিশে তাকে ১ লক্ষ টাকা জরিমানা করেন, সেই টাকা যোগাড় করতে খায়রুল শেখ - রিয়াজুল সরদার কে অপহরণ করে। এবং মোবাইল ফোনের মাধ্যমে রিয়াজুল সরদার এর মার কাছে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।


সবার আগে সকল নিউজ পেতে গুগল নিউজে ফলো করুন।

কমেন্ট বক্স