মনির খান ষ্টাফ রিপোর্টার।
নড়াইল সদর উপজেলার তুলা রামপুর একটি তেল পাম্পে তেল না পেয়ে ট্রাকচাপায় ম্যানেজার নাহিদ সরদার (৩৫) নামের একজনকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে গিয়ে জানা গেছে,ফিলিং স্টেশনের ম্যানেজারের সঙ্গে ট্রাকচালকের বাকবিতণ্ডার পর ম্যানেজার নাহিদ সরদারকে (৩৫)কে ট্রাক চাপা দিয়ে হত্যা করেছে ট্রাক চালক!
ম্যানেজার নাহিদ সরদারের সাথে থাকা তার বন্ধু জিহাদুল মোল্যা(২৯) এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে ২৮ মার্চ) মধ্য রাতে!
নাহিদ সরদার উপজেলার তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার পদে কর্মরত ছিলেন। তিনি তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের মৃত্যু আকরাম সরদারের ছেলে। তার বন্ধু জিহাদুল মোল্যা একই এলাকার জহুরুল মোল্যার ছেলে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে ,শনিবার দিবাগত রাতে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার পর ওই ট্রাকচালক পাম্পেই অবস্থান করেন। ম্যানেজার নাহিদ সরদার রাত ২টা ১০ মিনিটের সময় ফিলিং স্টেশনের কাজ শেষ করে নিজ বাড়ির উদ্দ্যেশে বন্ধু জিহাদকে সাথে করে মোটরসাইকেলযোগে
বাড়ির দিকে রওনা হয় এবং সাথে সাথে দ্রুত গতিতে তাদেরকে পেছন থেকে ধাওয়া করতে দেখা যায় ট্রাকটিকে। পরে ট্রাকের চাপায় নাহিদ ঘটনাস্থলেই মারা যান।
তার বন্ধু জিহাদুলকে আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসাপাতালে নিলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে এমন পরিকল্পিত হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন নিহতের সহকর্মীরা ও এলাকাবাসী।
ফিলিং স্টেশনের কর্মচারীরা জানান, গত শনিবার রাতে সুজাত নামের এক ট্রাকচালক তেল নিতে সদরের তানভীর ফিলিং স্টেশনে আসেন। এসময় তেল নেওয়াকে কেন্দ্র করে ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদের সঙ্গে ট্রাকচালকের বাকবিতণ্ডা হয়। তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে ট্রাকচালক প্রকাশ্যে ম্যানেজারকে চাপা দিয়ে হত্যার হুমকি দেন।
এবং পরবর্তীতে ওই রাতেই ম্যানেজার নাহিদ সরদার কে ট্রাক চাপা দিয়ে হত্যা করে।
চিত্রাবাণী ডেস্ক