ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ রোববার সিপিবিসহ বাম ধারার দলগুলোর সঙ্গে ‘অনানুষ্ঠানিক বৈঠক’ করবে বিএনপি। বিকেল ৪টায় রাজধানীর বনানী বা গুলশানে বিএনপির কোনো এক নেতার বাসায় এই বৈঠক হতে পারে।
এ বিষয়ে শনিবার সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘অনানুষ্ঠানিকভাবে তো আমাদের মধ্যে দেখাসাক্ষাৎ হয়। আনুষ্ঠানিক সে রকম কিছু না। আমি পরশু দেশের বাইরে যাব। রোববার দেখা-সাক্ষাতের সম্ভাবনা আছে।’
তিনি জানান, গত শুক্র ও শনিবার বিএনপি নেতারা একাধিকবার তাঁর সঙ্গে কথা বলেছেন। সাক্ষাতে তারা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।
বাম গণতান্ত্রিক জোটভুক্ত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক বাসদ নেতারা রোববারের সম্ভাব্য বৈঠককে ‘অনানুষ্ঠানিক চা চক্র’ উল্লেখ করে বলেছেন, বিএনপি নেতাদের সঙ্গে প্রাথমিক আলোচনা শেষে বাম গণতান্ত্রিক জোটের বৈঠক ডেকে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তারা।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রশ্নে কীভাবে ঐক্য করা যায়, সে ব্যাপারে সিপিবি, বাসদসহ বাম ধারার দলগুলোর সঙ্গে আলোচনা হবে। ইতোমধ্যে তারাও নির্বাচনের বিষয়ে মতপ্রকাশ করেছে।’
নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি:কুড়িগ্রামে রিজভী
- নিউজ প্রকাশের তারিখ : ডিসেম্বর ৫, ২০২৫ ইং | ০৭:৩২:৪৩ পিএম
- ২৬৭ বার পঠিত
- শেয়ার করুনঃ
বাউল শিল্পীদের ওপর হামলা ন্যাক্কারজন : মির্জা ফখরুল
- নিউজ প্রকাশের তারিখ : নভেম্বর ২৬, ২০২৫ ইং | ০৯:৫৭:৩০ পিএম
- ২৬৪ বার পঠিত
- শেয়ার করুনঃ
এমন কোনো পরিস্থিতি নেই যেখানে নির্বাচন ব্যাহত হতে পারে: মির্জা ফখরুল
- নিউজ প্রকাশের তারিখ : নভেম্বর ২৫, ২০২৫ ইং | ০৭:৪১:২৬ পিএম
- ২৭৬ বার পঠিত
- শেয়ার করুনঃ
ঠাকুরগাঁও-২ আসনের আলোকবর্তিকা নাহিদ রানা: উদীয়মান তরুণ নেতা এবি পার্টির ঈগল প্রতীকে মনোনীত প্রার্থী
- নিউজ প্রকাশের তারিখ : নভেম্বর ১২, ২০২৫ ইং | ০২:০৪:১০ পিএম
- ৫২০ বার পঠিত
- শেয়ার করুনঃ
তারেক রহমানের দেশে আসার সময় জানালেন ফজলে এলাহী
- নিউজ প্রকাশের তারিখ : নভেম্বর ৮, ২০২৫ ইং | ০৬:২০:২৭ পিএম
- ৫০২ বার পঠিত
- শেয়ার করুনঃ
চলতি বছরের ডিসেম্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।
একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানিয়েছেন।
ফজলে এলাহী আকবর জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ১৭ বছর পর দেশে ফিরছেন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণার এক থেকে দুই দিনের মধ্যে ঢাকায় আসছেন তিনি।
ভূ-রাজনৈতিক কারণ ও দেশের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তাহীনতার প্রশ্ন আছে তারেক রহমানের, এমনটা জানিয়ে ফজলে এলাহী আকবর বলেন, ‘তার নিরাপত্তায় সরকারের বিশেষ সিকিউরিটি ফোর্স আশা করছেন তারা।’
দেশে ফেরার আগে চলতি মাসেই ওমরাহ পালনে সৌদি যাওয়ার কথা ছিল তারেক রহমানের। কিন্তু সার্বিক পরস্থিতিতে এখনই নয়, বরং নির্বাচনের পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমরাহ করবেন বলে জানান ফজলে এলাহী আকবর।
জানা যায়, দেশে ফিরে মায়ের বাড়ির পাশেই থাকবেন তারেক রহমান। এজন্য গুলশানের ১৯৬ নম্বরের বাড়িটি প্রস্তুত হচ্ছে। গুলশান এভিনিউর এই বাসাটির ভেতরে চলছে সংস্কার কাজ, বাইরে করা হয়েছে নতুন রং। নিরাপত্তায় কাঁটাতারের বেষ্টনী আছে সীমানা প্রাচীরে।
এ ছাড়াও তারেক রহমান দেশে ফিরে যেখানে অফিস করবেন, সেই কার্যালয়েও চলছে পুরোদমে সংস্কার প্রস্তুতি। এ জন্য গুলশান ২-এর ৮৬ নম্বর রোডের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাড়ানো হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
এদিকে, গত মাসেই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার জন্য বিএনপিকে দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অস্ত্রের লাইসেন্সও শিগগিরই হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা।
এর আগে ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বসবাস করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
চিত্রাবাণী ডেস্ক