কুমিল্লার মুরাদনগর উপজেলায় ঘরে ঢুকে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা ঘটেছে। নির্যাতনের ৫১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
এ ঘটনায় তারকারাও ধর্ষণের আসামিদের বিচারের দাবি জানিয়েছেন। সেই কাতারে আছেন ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক, যিনি জুলাই আন্দোলনে সামাজিক মাধ্যম থেকে শুরু করে রাজপথেও বেশ সরব ছিলেন। এবার তিনি সরব হলেন ধর্ষণের বিচারের দাবিতে। সেইসঙ্গে ন্যায় বিচারের জন্য সবাইকে আওয়াজ তুলতে বললেন এই অভিনেত্রী।
কুমিল্লার ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে চমক লেখেন, যারা মেয়েটির বিবস্ত্র ভিডিওটি শেয়ার করেছেন, প্লিজ দয়া করে সেটা ডিলিট করে দিন। আপনার কাছের লোকদেরও অনুরোধ করুন। ন্যায়বিচারের জন্য আওয়াজ তুলুন। তবে মেয়েটির ব্যক্তিগত গোপনীয়তা ও সম্মানকে রক্ষা করে।
এদিকে মুরাদনগরে ঘরে ঢুকে গলায় ছুরি ধরে নারীকে ধর্ষণের ঘটনার ভিডিও ভাইরাল করা তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৯ জুন) রাত দেড়টার দিকে কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে গ্রেফতারকৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশের দুটি টিম মাঠে রয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করা সম্ভব হবে।
বাংলাদেশে প্রথমবারের মতো তৈরি হচ্ছে পূর্ণাঙ্গ সিটকম সিরিজ
- নিউজ প্রকাশের তারিখ : অক্টোবর ১২, ২০২৫ ইং | ০৬:৪৭:৩৭ এএম
- ৪২৩ বার পঠিত
- শেয়ার করুনঃ
সেরা লাইফস্টাইল সাংবাদিকের সম্মাননা পেলেন গাজী আনিস
- নিউজ প্রকাশের তারিখ : অক্টোবর ১, ২০২৫ ইং | ১১:১৮:০৭ এএম
- ৪৭৪ বার পঠিত
- শেয়ার করুনঃ
লাইফস্টাইল সাংবাদিকতায় অবদান রাখা এবং ভিন্ন ধারার প্রতিবেদনের মধ্যে দিয়ে উদ্যোক্তাদের ঘুরে দাঁড়াতে সহযোগিতার জন্য লাইফস্টাইল সাংবাদিক হিসেবে নক্ষত্র নারী সংগঠনের সম্মাননা পেলেন চ্যানেল 24’র সাংবাদিক গাজী আনিস।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর এক রেস্তোরাঁয় নক্ষত্র নারী
সংগঠনের বর্ষপূর্তি আয়োজনে গাজী আনিসের হাতে তুলে দেয়া হয় সম্মাননা। এ সময়
ক্রেস্ট হস্তান্তর করেন অভিনেত্রী রোজিনা,অভিনেতা শিপন মিত্র,সংগঠনের
সভাপতি শাহনাজ ইসলাম। প্রতিবেদনের মাধ্যমে উদ্যোক্তাদের ঘুরে দাঁড়াতে সহযোগিতা ও উৎসাহ প্রদানের জন্য এই প্রাপ্তি।
সম্মাননা প্রাপ্তিতে গাজী আনিস বলেন, লাইফস্টাইল সাংবাদিকতায় যুক্ত থেকে চেষ্টা করেছি উদ্যোক্তাদের জন্য কাজ করার। প্রতিবেদনের মাধ্যমে সৃষ্টিশীল কাজগুলোকে বিভিন্ন সময় তুলে ধরেছি। এতে অনেকের ব্যবসার পরিধি বেড়েছে। পাশাপাশি একজন উদ্যোক্তা কীভাবে বড় পরিসরে নিজের কাজ উপস্থাপন করবেন কিংবা তার পণ্যে কী ভিন্নতা আনলে ক্রেতাদের নজরে আসবেন, খুঁটিনাটি এমন নানা পরামর্শ দিয়ে তাদের প্রতিনিয়ত তাদের সহযোগিতা করছি। আর আমাকে স্বীকৃতি দেয়ার জন্য ধন্যবাদ জানাই নক্ষত্র নারী সংগঠনকে।
চলচ্চিত্র অঙ্গনে ফিরছেন পপি!
- নিউজ প্রকাশের তারিখ : সেপ্টেম্বর ২৭, ২০২৫ ইং | ১১:২৭:৩২ এএম
- ৩৯৭ বার পঠিত
- শেয়ার করুনঃ
ঢাকা ছেড়েছেন হানিয়া আমির
- নিউজ প্রকাশের তারিখ : সেপ্টেম্বর ২২, ২০২৫ ইং | ১০:৪৬:২২ এএম
- ২৭৬ বার পঠিত
- শেয়ার করুনঃ
ভারতীয় সিনেমায় হাসিনার চরিত্র, ট্রেলারে উঠে এলো ভারত-বাংলাদেশের সম্পর্ক
- নিউজ প্রকাশের তারিখ : সেপ্টেম্বর ১৮, ২০২৫ ইং | ০৩:৩৯:৩৯ পিএম
- ২২৪ বার পঠিত
- শেয়ার করুনঃ
আগামী সপ্তাহেই মুক্তি পেতে যাচ্ছে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রক্তবীজ ২’। সিনেমাটি মুক্তি পাওয়ার আগে প্রকাশিত এর টিজার নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
সিনেমার টিজারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি চরিত্র প্রকাশিত হয়েছে। মূলত এই সিনেমার মাধ্যমে ভারত ও বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন তুলে ধরা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পেতে যাওয়া ‘রক্তবীজ ২’ সিনেমায় মূলত বাংলাদেশ এবং ভারতের মধ্যে চলা দ্বন্দ্বের কথা তুলে ধরা হয়েছে। এতে সীমা বিশ্বাসকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে, ভিক্টর ব্যানার্জিকে দেখা যাবে সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির চরিত্রে।
অন্যদিকে, এই সিনেমায় আরও রয়েছেন কাঞ্চন মল্লিক, মানসী সিনহা, অনুসূয়া মজুমদার এবং নুসরত জাহান, যারা নিজ নিজ চরিত্রে সাবলীল।
এদিকে টিজার মুক্তির পর থেকই আলাদা প্রশংসা পাচ্ছেন অঙ্কুশ। ‘রক্তবীজ ২’ ছবির টিজার অঙ্কুশকে দেখে অন্যদের পাশাপাশি মুগ্ধ হয়েছেন দেব। বন্ধুর উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও দিয়েছেন। এতে তিনি বলেছেন, ‘টিজারটা দেখে খুব ভালো লাগল ভাই, আমার অনেক অনেক শুভেচ্ছা গোটা টিমের জন্য।’