‘কাঁটা লাগা’খ্যাত মডেল-অভিনেত্রী শেফালি জারিওয়ালার মৃত্যুতে তার বাংলাদেশের অনুরাগীদের মাঝেও নেমে এসেছে শোক, যা ছুঁয়ে গেছে দেশের তারকামহলেও। আর তার মৃত্যুর খবরে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা ও মডেল নীরব।
বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শেফালিকে রাত ১টা দিকে মুম্বাইয়ের বেলভিউ হাসপাতালে নিয়ে যান তার স্বামী অভিনেতা পরাগ ত্যাগী ও তার ঘনিষ্ঠ বন্ধুরা। সেখানে পৌঁছানোর পর শুক্রবার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় অভিনেত্রীর বলে জানান চিকিৎসকরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কার্ডিয়াক অ্যারেস্টেই মৃত্যু হয়েছে অভিনেত্রীর। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাবে না বলেও জানিয়েছেন চিকিৎসকরা।
এদিকে পুলিশ বলছে, প্রাথমিক রিপোর্টে কার্ডিয়াক অ্যারেস্টের কারণে মৃত্যু বলে দাবি করা হলেও এখনও স্পষ্ট নয় অভিনেত্রীর মৃত্যুর কারণ।
অন্যদিকে ৪২ বছরেই না ফেরার দেশে পাড়ি জমানো অভিনেত্রী শেফালি জারিওয়ালার মৃত্যু মেনে নিতে পারেননি বাংলাদেশের অভিনেতা নিরব। তার মৃত্যুর খবর ছড়াতেই ফ্রেমবন্দি হওয়া একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন অভিনেতা। পোস্টে তিনি লিখেছেন— বিশ্বাস করতে পারছি না, শেফালী জারিওয়ালা আর নেই।
অভিনেত্রীর মৃত্যু নিয়ে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন নেটিজেনরা। এক নেটিজেন লিখেছেন— আমিও বিশ্বাস করতে পারছি না। আরেক নেটিজেন লিখেছেন—'শকিং নিউজ’। কেউ কেউ লিখেছেন— তার আত্মার শান্তি কামনা করছি।
উল্লেখ্য, বিগ বস ১৩-এ তার সঙ্গেই অংশ নিয়েছিলেন রাশমি দেশাই। শেফালির মৃত্যুর খবরে তিনি বলেন, ‘কী বলব ভাষা খুঁজে পাচ্ছি না। এখনও খবরটা বিশ্বাসই হচ্ছে না। বড় তাড়াতাড়ি চলে গেল।’ রাশমির মতোই খবরটা বিশ্বাস করতে পারছেন না শেফালির অনুরাগীরাও।
বাংলাদেশে প্রথমবারের মতো তৈরি হচ্ছে পূর্ণাঙ্গ সিটকম সিরিজ
- নিউজ প্রকাশের তারিখ : অক্টোবর ১২, ২০২৫ ইং | ০৬:৪৭:৩৭ এএম
- ৪২২ বার পঠিত
- শেয়ার করুনঃ
সেরা লাইফস্টাইল সাংবাদিকের সম্মাননা পেলেন গাজী আনিস
- নিউজ প্রকাশের তারিখ : অক্টোবর ১, ২০২৫ ইং | ১১:১৮:০৭ এএম
- ৪৭৪ বার পঠিত
- শেয়ার করুনঃ
লাইফস্টাইল সাংবাদিকতায় অবদান রাখা এবং ভিন্ন ধারার প্রতিবেদনের মধ্যে দিয়ে উদ্যোক্তাদের ঘুরে দাঁড়াতে সহযোগিতার জন্য লাইফস্টাইল সাংবাদিক হিসেবে নক্ষত্র নারী সংগঠনের সম্মাননা পেলেন চ্যানেল 24’র সাংবাদিক গাজী আনিস।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর এক রেস্তোরাঁয় নক্ষত্র নারী
সংগঠনের বর্ষপূর্তি আয়োজনে গাজী আনিসের হাতে তুলে দেয়া হয় সম্মাননা। এ সময়
ক্রেস্ট হস্তান্তর করেন অভিনেত্রী রোজিনা,অভিনেতা শিপন মিত্র,সংগঠনের
সভাপতি শাহনাজ ইসলাম। প্রতিবেদনের মাধ্যমে উদ্যোক্তাদের ঘুরে দাঁড়াতে সহযোগিতা ও উৎসাহ প্রদানের জন্য এই প্রাপ্তি।
সম্মাননা প্রাপ্তিতে গাজী আনিস বলেন, লাইফস্টাইল সাংবাদিকতায় যুক্ত থেকে চেষ্টা করেছি উদ্যোক্তাদের জন্য কাজ করার। প্রতিবেদনের মাধ্যমে সৃষ্টিশীল কাজগুলোকে বিভিন্ন সময় তুলে ধরেছি। এতে অনেকের ব্যবসার পরিধি বেড়েছে। পাশাপাশি একজন উদ্যোক্তা কীভাবে বড় পরিসরে নিজের কাজ উপস্থাপন করবেন কিংবা তার পণ্যে কী ভিন্নতা আনলে ক্রেতাদের নজরে আসবেন, খুঁটিনাটি এমন নানা পরামর্শ দিয়ে তাদের প্রতিনিয়ত তাদের সহযোগিতা করছি। আর আমাকে স্বীকৃতি দেয়ার জন্য ধন্যবাদ জানাই নক্ষত্র নারী সংগঠনকে।
চলচ্চিত্র অঙ্গনে ফিরছেন পপি!
- নিউজ প্রকাশের তারিখ : সেপ্টেম্বর ২৭, ২০২৫ ইং | ১১:২৭:৩২ এএম
- ৩৯১ বার পঠিত
- শেয়ার করুনঃ
ঢাকা ছেড়েছেন হানিয়া আমির
- নিউজ প্রকাশের তারিখ : সেপ্টেম্বর ২২, ২০২৫ ইং | ১০:৪৬:২২ এএম
- ২৭৬ বার পঠিত
- শেয়ার করুনঃ
ভারতীয় সিনেমায় হাসিনার চরিত্র, ট্রেলারে উঠে এলো ভারত-বাংলাদেশের সম্পর্ক
- নিউজ প্রকাশের তারিখ : সেপ্টেম্বর ১৮, ২০২৫ ইং | ০৩:৩৯:৩৯ পিএম
- ২২৪ বার পঠিত
- শেয়ার করুনঃ
আগামী সপ্তাহেই মুক্তি পেতে যাচ্ছে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রক্তবীজ ২’। সিনেমাটি মুক্তি পাওয়ার আগে প্রকাশিত এর টিজার নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
সিনেমার টিজারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি চরিত্র প্রকাশিত হয়েছে। মূলত এই সিনেমার মাধ্যমে ভারত ও বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন তুলে ধরা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পেতে যাওয়া ‘রক্তবীজ ২’ সিনেমায় মূলত বাংলাদেশ এবং ভারতের মধ্যে চলা দ্বন্দ্বের কথা তুলে ধরা হয়েছে। এতে সীমা বিশ্বাসকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে, ভিক্টর ব্যানার্জিকে দেখা যাবে সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির চরিত্রে।
অন্যদিকে, এই সিনেমায় আরও রয়েছেন কাঞ্চন মল্লিক, মানসী সিনহা, অনুসূয়া মজুমদার এবং নুসরত জাহান, যারা নিজ নিজ চরিত্রে সাবলীল।
এদিকে টিজার মুক্তির পর থেকই আলাদা প্রশংসা পাচ্ছেন অঙ্কুশ। ‘রক্তবীজ ২’ ছবির টিজার অঙ্কুশকে দেখে অন্যদের পাশাপাশি মুগ্ধ হয়েছেন দেব। বন্ধুর উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও দিয়েছেন। এতে তিনি বলেছেন, ‘টিজারটা দেখে খুব ভালো লাগল ভাই, আমার অনেক অনেক শুভেচ্ছা গোটা টিমের জন্য।’