ক্রিকেটে ভারত-পাকিস্তান যুদ্ধটা যেন লেগেই থাকে সব সময়। প্রতিটি আসরের আগেই দেখা দেয় উত্তেজনা। এ দুদল শেষ পর্যন্ত আলোচনার টেবিলে সমঝোতায় এসে মাঠের লড়াইয়ে মুখোমুখি হবে কিনা তাও নিয়ে উঠে প্রশ্ন। ফের যখন আরেকটি এশিয়া কাপ মাঠে গড়ানোর অপেক্ষায় তখন গুঞ্জনটা আবারও জোরাল হয়েছে যৌক্তিক কারণেই। এ বারের কারণটা সম্প্রতি পেহেলগাম ইস্যুতে দুদেশের রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ানো।
পেহেলগামকাণ্ডের পর যখন ধারণা করা হচ্ছিল খুব শিগগিরই আর হয়তো দেখা যাবে না পাক-ভারত দ্বৈরথ। তবে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানাচ্ছে উল্টো কথা। এশিয়া কাপ মাঠে গড়ানো ও ভারত-পাকিস্তান ম্যাচের আভাস দেওয়া হয়েছে সেই প্রতিবেদনে।
ক্রিকেট বিষয়ক ভারতীয় ওয়েবসাইটটির এক প্রতিবেদনে বলা হয়েছে, টুর্নামেন্ট ঘিরে আশার আবহ তৈরি হয়েছে। কাশ্মীরের পেহেলগামে হামলাকে কেন্দ্র করে সম্প্রতি ভারত–পাকিস্তানের মধ্যে যে সংঘাত ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, ‘যুদ্ধবিরতির’ পর থেকে তা কিছুটা স্বস্তিদায়ক পর্যায়ে আছে।
যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি; তবে ধারণা করা হচ্ছে, কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
ক্রিকবাজ জানিয়েছে, এসিসির আশা, জুলাইয়ের প্রথম সপ্তাহে সভা ডেকে ছয় দলের এশিয়া কাপের সূচি চূড়ান্ত করা যাবে। সব ঠিক থাকলে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে টুর্নামেন্ট আয়োজন করা হবে। নির্দিষ্ট করে বললে, ১০ সেপ্টেম্বর টি–টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ শুরু হতে পারে।
ওয়েবসাইটটি আরও জানিয়েছে, এবারের এশিয়া কাপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত অংশ নেবে। যদিও প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪ এসিসি প্রিমিয়ার কাপের রানার্সআপ ওমান ও তৃতীয় হওয়া হংকংয়েরও টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা। কিন্তু সর্বশেষ খবর, ওমান ও হংকংকে ছাড়াই হয়তো হবে ২০২৫ এশিয়া কাপ।
মূল আয়োজক হিসেবে এখনো ভারতের নাম থাকলেও ২০২৩ এশিয়া কাপ ও ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির মতো এবারের এশিয়া কাপও ‘হাইব্রিড মডেলে’ আয়োজনের আলোচনা চলছে। সে ক্ষেত্রে ভারতের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্ট হতে পারে।
আর এবার পুরুষদের এশিয়া কাপেও ভারত–পাকিস্তানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ, সনি স্পোর্টস নেটওয়ার্ক সম্প্রচার ১৭ কোটি মার্কিন ডলারে (২০৭১ কোটি টাকা) চার আসরের স্বত্ব কেনার সময় এসিসির সঙ্গে অনানুষ্ঠানিক সমঝোতা হয়েছিল যে প্রতিটি আসরে অন্তত দুটি ভারত-পাকিস্তান ম্যাচ থাকবে। দল দুটি যদি ফাইনালে ওঠে, তাহলে তিনবার মুখোমুখি হওয়ার সম্ভাবনাও থাকবে।
প্রফেশনালিজমে আমার কাছে কোনো ছাড় নেই
- নিউজ প্রকাশের তারিখ : নভেম্বর ২১, ২০২৫ ইং | ১০:৪৭:২৩ পিএম
- ৪১৩ বার পঠিত
- শেয়ার করুনঃ
অনুষ্ঠিত হল রোডসাইড কিচেন স্বাধীন বাংলা ফুটবল টুর্নামেন্ট – সিজন ৩, পাওযার্ড বাই গিগাবাইট
- নিউজ প্রকাশের তারিখ : নভেম্বর ১২, ২০২৫ ইং | ০২:৫৬:২২ পিএম
- ৪৯৩ বার পঠিত
- শেয়ার করুনঃ

একসঙ্গে খেলে আন্তর্জাতিক ক্রিকেটে বিরল কীর্তি গড়লেন বাবা-ছেলে
- নিউজ প্রকাশের তারিখ : নভেম্বর ৮, ২০২৫ ইং | ০৬:০৪:৪৩ পিএম
- ২৯৮ বার পঠিত
- শেয়ার করুনঃ
ক্রিকেটে বাবা-ছেলের খেলার ঘটনা নতুন নয়। শিবনারায়ণ চন্দরপাল– তেজনারায়ণ চন্দরপাল কিংবা সুনীল গাভাস্কার-রোহন গাভাস্কারের মতো আরও বেশ কিছু উদাহরণ রয়েছে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে বাবা-ছেলের একই ম্যাচে খেলা, জুটি গড়া— এমন ঘটনা বিরলই বলা চলে।
এমনই বিরল ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ায়। পূর্ব তিমুরের ক্রিকেট ইতিহাসে প্রথম আন্তর্জাতিক ম্যাচেই ঘটল এই কীর্তি। দলের হয়ে একসঙ্গে ব্যাটিং করেছেন বাবা সুহায়েল সাত্তার ও ছেলে ইয়াহিয়া সুহায়েল। চতুর্থ উইকেটে তাদের জুটি থেকে আসে মাত্র ২ রান। বাবার ব্যাট থেকে আসে ১৪ রান আর ছেলে ইয়াহিয়া থামেন ১ রানে।
ম্যাচ হারার পাশাপাশি ব্যাট হাতে বড় ইনিংস খেলতে না পারলেও ইতিহাসে জায়গা করে নিয়েছেন সুহায়েল ও ইয়াহিয়া। ভবিষ্যতে হয়তো আরও বাবা–ছেলেকে এক দলে খেলতে দেখা যাবে, তবে ‘প্রথম’ হয়ে থাকার সৌভাগ্য তো একবারই আসে।
এর আগে, মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সুইজারল্যান্ডের মা-মেয়ে একসঙ্গে খেলেছেন। সুইজারল্যান্ড নারী ক্রিকেট দলের ৪৫ বছর বয়সী মেট্টি ফার্নান্দেজ ও তার ১৭ বছর বয়সী মেয়ে নায়না মেট্টি সাজু এ বছরের শুরুতে খেলেছেন একসঙ্গে ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ।
বিপিএলে রাজশাহী স্টারের প্রধান কোচের নাম প্রকাশ
- নিউজ প্রকাশের তারিখ : নভেম্বর ৫, ২০২৫ ইং | ০৫:৪৩:০০ পিএম
- ৩২১ বার পঠিত
- শেয়ার করুনঃ
অবশেষে অনিশ্চয়তার অবসান। দীর্ঘ টানাপড়েনের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের দল চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এবার বড় চমক—নেই বরিশাল ও কুমিল্লা! নতুন করে ফিরেছে রাজশাহী।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সভার পর পাঁচ ফ্র্যাঞ্চাইজির মালিকানা চূড়ান্ত করে বিসিবি। রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেওয়া হয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিসকে। এ ছাড়া নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট ও চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) পেয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা।
বিপিএলে অংশগ্রহণ নিশ্চিত হওয়ার পরই কাজে নেমে পড়েছে রাজশাহী। দলটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক জাতীয় ওপেনার ও বিসিবির সাবেক নির্বাচক হান্নান সরকার। বর্তমানে বিসিবির অনূর্ধ্ব-১৭ দলের প্রধান কোচ হিসেবে কাজ করছেন তিনি। এর আগে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনীকে চ্যাম্পিয়ন করিয়েছেন হান্নান। বিপিএলে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার।
বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৭ নভেম্বর। টুর্নামেন্ট শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১৯ জানুয়ারি, আর ফাইনাল হতে পারে ফেব্রুয়ারির ১৬ তারিখে।
বাতিল বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ
- নিউজ প্রকাশের তারিখ : অক্টোবর ২৯, ২০২৫ ইং | ০৪:৫১:১৪ পিএম
- ২০৭ বার পঠিত
- শেয়ার করুনঃ
এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে আফগানিস্তানের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। তবে শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল করা হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের পঞ্চম ম্যাচে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে ১৩ নভেম্বর ঢাকায় আফগানদের সঙ্গে ম্যাচ খেলতে চেয়েছিল বাংলাদেশ। আফগানিস্তানও তাতে সাড়া দিয়ে সফরের দিনক্ষণ চূড়ান্ত করেছিল। তবে হুট করেই নিজেদের সিদ্ধান্ত বদল করে তারা।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, বাংলাদেশ-ভারত ম্যাচের দিন ঢাকার কিংস অ্যারেনায় এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে মিয়ানমারের বিপক্ষে খেলার কথা ছিল আফগানিস্তানের। কিন্তু মিয়ানমার বাংলাদেশ সফরে আসতে রাজি নয়। সে জন্য আফগানিস্তানও বাংলাদেশের সঙ্গে ম্যাচটি বাতিল করেছে।
বাফুফে অবশ্য ১৩ নভেম্বর ম্যাচ খেলার চেষ্টা করছে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। এরই মধ্যে দু-একটি দেশকে প্রস্তাবও দিয়েছে বাফুফে। এর মধ্যে নেপাল সবুজ সঙ্কেত নাকি দিয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশ নেপাল সফর করেছিল দুটি প্রীতি ম্যাচ খেলার জন্য। ৬ সেপ্টেম্বরের ম্যাচটি হলেও বাতিল করতে হয়েছিল ৯ সেপ্টেম্বরের ম্যাচ। নেপালের অস্থির পরিস্থিতির কারণে দ্বিতীয় ম্যাচটি হয়নি।
চিত্রাবাণী ডেস্ক