ঢাকা | বঙ্গাব্দ

মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াত আমির

  • প্রকাশের তারিখ : জুলাই ১৯, ২০২৫ ইং | ০৪:০২:১২ পিএম
  • ২১২ বার পঠিত
  • শেয়ার করুনঃ
মঞ্চে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হন আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহিত
মঞ্চে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হন আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহিত
ad728

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় সমাবেশে কথা বলতে গিয়ে তিনি অসুস্থ হয়ে যান।

এর আগে মহাসমাবেশে সভাপতির বক্তব্য শুরু করেন তিনি। বক্তব্যের শুরুতে তিনি সমাবেশে আগত সবাইকে ধন্যবাদ জানান। পরে আগামীর বাংলাদেশ বিনির্মানে দিক নির্দেশনার বিষয়ে কথা বলেন তিনি।

বক্তব্যে আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, আমি বলতে চাই আগামীর বাংলাদেশ কেমন হবে? আমি বলব আরেকটা লড়াই হবে ইনশাআল্লাহ। একটা লড়াই হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে।


সবার আগে সকল নিউজ পেতে গুগল নিউজে ফলো করুন।

কমেন্ট বক্স