শুক্রবার (২৫ জুলাই) রাতে উপজেলার ডুলুছড়ি এলাকায় এই ঘটনা ঘটে। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, নাড়াইছড়ি
এলাকায় ইউপিডিএফ ও জেএসএস-এর মধ্যে গোলাগুলির খবর পেয়েছি। প্রায় ৩০০ থেকে
৪০০ রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। তবে এখন পর্যন্ত
হতাহতের কোনো খবর আমরা পাইনি।
এ বিষয়ে ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা বলেন, এমন কোনো সংঘর্ষের বিষয়ে আমি জানি না। যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে, আমরা আমাদের দলের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে থাকি।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক দলগুলোর মধ্যে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও ভৌগোলিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানকে কেন্দ্র করে সংঘাত ও সহিংসতার ঘটনা ঘটছে। নাড়াইছড়ির সাম্প্রতিক গোলাগুলির ঘটনায় পুনরায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সবার আগে সকল নিউজ পেতে গুগল নিউজে ফলো করুন।
কমেন্ট বক্স
লোহাগড়ায় জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
- নিউজ প্রকাশের তারিখ : জুলাই ১৬, ২০২৬ ইং | ০২:২৫:১৮ পিএম
- ২১৯ বার পঠিত
- শেয়ার করুনঃ
মনির খান ষ্টাফ রিপোর্টার।
নড়াইলের লোহাগড়ায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথির বক্তব্য দেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান।
উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন, উপজেলা যুব দলের আহবায়ক খান মাহমুদ আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিকদার শাহ আলম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোল্যা নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামচুল হক আজাদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ সেলিম জাহাঙ্গীর,
প্রমুখ।
এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলা শাখার সহকারী সেক্রেটারি হাফেজ ইমরান হোসেন, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লক্ষীপাশা জোনাল অফিসের ডিজিএম আবু আনাস মোঃ নাসের, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ সালমান জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুশান্ত কুমার মজুমদার, উপজেলা মৎস্য ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুম খান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন লোহাগড়া উপজেলা ইসলামীক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মুফতি নাজমুল ইসলাম।
সবার আগে সকল নিউজ পেতে গুগল নিউজে ফলো করুন।
কমেন্ট বক্স
লোহাগড়ায় বিয়ের প্রতিশ্রুতিতে প্রতারণা ও গর্ভপাতের অভিযোগ, আদালতে মামলার প্রস্তুতি
- নিউজ প্রকাশের তারিখ : জুন ২৭, ২০২৬ ইং | ০৯:০১:০৪ পিএম
- ৯৮ বার পঠিত
- শেয়ার করুনঃ
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি :
নড়াইলের লোহাগড়া উপজেলায় বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন এবং পরে গর্ভপাত ঘটানোর অভিযোগ উঠেছে সন্দীপ সাহা (৪২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর পক্ষ থেকে আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী লোহাগড়া উপজেলার বৈকণ্ঠপুর গ্রামের বাসিন্দা এবং ঢাকার উত্তরা ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত সন্দীপ সাহার মামার বাড়ি ভুক্তভোগীর বাড়ির পাশেই হওয়ায় প্রায় চার বছর আগে তাদের পরিচয় হয়। ২০২৩ সালে ঢাকায় পড়াশোনার সময় তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।
ভুক্তভোগীর অভিযোগ, বিয়ের আশ্বাস দিয়ে ২০২৫ সালের ২ মার্চ ঢাকার উত্তরা কালী মন্দিরে হিন্দু রীতিতে বিয়ে করেন সন্দীপ সাহা। এরপর তারা ঢাকার দক্ষিণখান এলাকায় ভাড়া বাসায় একসঙ্গে বসবাস শুরু করেন। একপর্যায়ে তিনি গর্ভবতী হন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, গর্ভধারণের বিষয়টি জানার পর অভিযুক্ত সন্তান নষ্ট করার জন্য চাপ দেন। অভিযোগ অনুযায়ী, গত ২৪ মে ২০২৬ তারিখে তাকে 'A-kit' নামের গর্ভপাতের ওষুধ সেবন করানো হয়, যার ফলে প্রায় আড়াই মাসের গর্ভ নষ্ট হয়ে যায়।
ভুক্তভোগীর দাবি, ঘটনার পর ২৭ মে থেকে অভিযুক্ত তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। পরে ১৫ জুন তিনি মাকে সঙ্গে নিয়ে অভিযুক্তের বাড়িতে গেলে তাকে অপমান করে ফিরিয়ে দেওয়া হয় এবং সব অভিযোগ অস্বীকার করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সন্দীপ সাহা। তিনি বলেন, "ওই মেয়ের সঙ্গে আমার সম্পর্ক ছিল ঠিকই, কিন্তু তার চরিত্রগত কারণে আমি সম্পর্ক থেকে সরে এসেছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।"
এ বিষয়ে আদালতে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় তদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সবার আগে সকল নিউজ পেতে গুগল নিউজে ফলো করুন।
কমেন্ট বক্স
লোহাগড়ায় বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে জয় বাংলা স্লোগান, গ্রেফতার ২
- নিউজ প্রকাশের তারিখ : জুন ২৫, ২০২৬ ইং | ১০:২৩:৫৭ এএম
- ২৮২ বার পঠিত
- শেয়ার করুনঃ
মনির খান ষ্টাফ রিপোর্টার।
নড়াইলের লোহাগড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিরিয়ানি খায়ানোর প্রলোভন দেখিয়ে জয় বাংলা স্লোগান ও কেক কাটার অভিযোগে মো. মজনু তালুকদার (২৭) ও মোতায়ের মোল্যা (১৮) নামের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাতে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রাম থেকে তারা দুজন গ্রেফতার হয়।
গ্রেফতারকৃতরা হলেন লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের বাদশা তালুকদারের ছেলে মজনু তালুকদার ও একই গ্রামের মন্টু মোল্যার ছেলে মোতায়ের।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে লোহাগড়া উপজেলার রেল স্টেশনে কেক কেটে কার্যক্র নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে
জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগ দিবাগত রাতে লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রাম থেকে তাদেরকে আটক করেছে পুলিশ। আরও জানা গেছে তাদেরকে জয় বাংলা স্লোগান ও কেক কাটার জন্য বিরিয়ানি খাওয়ানোর কথা বলে নিয়ে যায়।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রহমান নিশ্চিত করে বলেন, তাদের আটকের পর আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
সবার আগে সকল নিউজ পেতে গুগল নিউজে ফলো করুন।
কমেন্ট বক্স
লোহাগড়া উপজেলা ভূমি অফিসের চেইনম্যানের বিরুদ্ধে ভূমিহীনদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ
- নিউজ প্রকাশের তারিখ : জুন ২২, ২০২৬ ইং | ১০:০৫:৫১ পিএম
- ২৭১ বার পঠিত
- শেয়ার করুনঃ
১০ জন ভূমিহীন থেকে ৫ হাজার টাকা নেওয়ার কথা স্বীকার করলেন অভিযুক্ত চেইন ম্যান ফারুক হোসেন,
এসিল্যান্ড বললেন 'অপরাধ করলে বিচার হবে'
মনির খান, ষ্টাফ রিপোর্টার।
নড়াইলের লোহাগড়া উপজেলা ভূমি অফিসের চেইনম্যান মোঃ ফারুক হোসেনের বিরুদ্ধে ভূমিহীন অসহায় মহিলাদের কাছ থেকে টাকা নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। রবিবার লক্ষ্মীপাশা ইউনিয়নের ঝিকড়া গুচ্ছগ্রামের ১০ জন ভূমিহীন মহিলার কাছ থেকে ৫ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
সোমবার দুপুরে ভূমিহীন মহিলারা উপজেলা ভূমি অফিসের সামনে এসে সাংবাদিকদের কাছে ঘটনার বর্ণনা দেন। তারা জানান, সরকারি গুচ্ছগ্রাম প্রকল্পের দলিল দেওয়ার কথা বলে চেইনম্যান ফারুক হোসেন তাদের প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে মোট ১০ জন থেকে ৫০০০ হাজার টাকা নেন। রশিদ দিয়েছে প্রত্যেক কে ১০০ টাকার।
সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে অভিযুক্ত চেইনম্যান মোঃ ফারুক হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি টাকা নেওয়ার কথা স্বীকার করেন।
ঘটনার বিষয়ে লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি সুস্মিতা সাহার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, "কেউ অপরাধ করলে তার বিচার হবে। বিষয়টি আমি শুনেছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সরকারি সেবা পেতে কোনো ধরনের ঘুষ দেওয়ার প্রয়োজন নেই।
স্থানীয়রা জানান, গুচ্ছগ্রামের ঘর বরাদ্দ ও ভূমি সংক্রান্ত কাজে সাধারণ মানুষকে প্রায়ই হয়রানির শিকার হতে হয়। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভূমিহীন মহিলারা অভিযুক্ত চেইনম্যানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
ভূমি মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, সরকারি ভূমি সেবা সম্পূর্ণ বিনামূল্যে। কোনো কর্মচারী অর্থ দাবি করলে তা দুর্নীতি ও ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে।
সবার আগে সকল নিউজ পেতে গুগল নিউজে ফলো করুন।
কমেন্ট বক্স
লোহাগড়ায় ঝিনুকে মুক্তা চাষে নতুন দিগন্ত: ২ উদ্যোক্তার পুকুরে প্রদর্শনী খামার স্থাপনের সিদ্ধান্ত
- নিউজ প্রকাশের তারিখ : জুন ২১, ২০২৬ ইং | ০৫:৫৮:৩৭ পিএম
- ৩০৩ বার পঠিত
- শেয়ার করুনঃ
দেশীয় মাছ-শামুক সংরক্ষণ প্রকল্পের উপজেলা কমিটির সভায় গৃহীত হলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত*
মনির খান ষ্টাফ রিপোর্টার।
নড়াইলের লোহাগড়া উপজেলায় দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণের পাশাপাশি বিকল্প আয়ের উৎস হিসেবে ঝিনুকে মুক্তা চাষের নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। মৎস্য অধিদপ্তরের ‘দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)’ এর আওতায় উপজেলার ২ জন উদ্যোক্তার পুকুরে ঝিনুকে মুক্তা চাষ প্রদর্শনী খামার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা কমিটি।
গত ১ জুন বুধবার সকাল ১টায় উপজেলা নির্বাহী অফিসার ও প্রকল্পের উপজেলা কমিটির সভাপতি জনাব শাম্মী কায়সারের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্য সচিব ও উপজেলা মৎস্য কর্মকর্তা ২০২৫-২০২৬ অর্থ বছরের বাস্তবায়িত ও চলমান কার্যক্রম উপস্থাপন করেন।
১৭ জনের আবেদনের মধ্যে ২ জন চূড়ান্ত।
সভায় জানানো হয়, ঝিনুকে মুক্তা চাষ প্রদর্শনী খামার স্থাপনের লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে পত্র প্রেরণ করা হলে ১৭টি আবেদন জমা পড়ে। মৎস্য অধিদপ্তর, গোপালগঞ্জ প্রণীত নীতিমালার আলোকে আবেদনগুলো যাচাই-বাছাই করা হয়। যাচাই শেষে অভিজ্ঞতা, জলাশয়ের উপযোগিতা ও আগ্রহের ভিত্তিতে ২ জন সুফলভোগীকে চূড়ান্ত করা হয়।
নির্বাচিত সুফলভোগীরা হলেন:
১/জনাব মোঃ খোয়াজ আলী* - পিতা ছবর আলী খন্দকার, গ্রাম আড়িয়ারা, ইউনিয়ন জয়পুর, লোহাগড়া, নড়াইল
২/জনাব মোঃ হাসিবুল হাসান ,পিতা মোঃ এখলাছুর রহমান, গ্রাম গোপিনাথপুর, লোহাগড়া, নড়াইল
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, উপরোক্ত ২ জন সুফলভোগীর পুকুরেই ঝিনুকে মুক্তা চাষ প্রদর্শনী খামার স্থাপন করা হবে। পরবর্তী কারিগরি সহায়তা, উপকরণ সরবরাহ ও প্রশিক্ষণসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দায়িত্ব দেওয়া হয় সদস্য সচিব ও উপজেলা মৎস্য কর্মকর্তাকে।
ইউএনও যা বললেন
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শাম্মী কায়সার বলেন, "শুধু দেশীয় প্রজাতির মাছ-শামুক সংরক্ষণই নয়, ঝিনুকে মুক্তা চাষের মতো উদ্ভাবনী উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে। লোহাগড়ার জলাশয়গুলো মুক্তা চাষের জন্য অত্যন্ত উপযোগী। প্রকল্প বাস্তবায়নে উপজেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে।"
সভায় উপস্থিত কমিটির সদস্যরা মুক্তা চাষের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তারা মনে করেন, সফলভাবে প্রদর্শনী খামার পরিচালনা করা গেলে ভবিষ্যতে লোহাগড়ার অনেক মৎস্য চাষীই এই উদ্যোগে আগ্রহী হবেন। এতে একদিকে যেমন কর্মসংস্থান বাড়বে, অন্যদিকে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনেরও সুযোগ সৃষ্টি হবে।
প্রকল্পের উদ্দেশ্য
মৎস্য অধিদপ্তর, গোপালগঞ্জ এর মাধ্যমে বাস্তবায়িত ‘দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প’ এর মূল লক্ষ্য বিলুপ্তপ্রায় দেশীয় মাছ ও শামুকের প্রজাতি সংরক্ষণ, কৃত্রিম প্রজনন ও চাষ সম্প্রসারণ। এর পাশাপাশি ঝিনুকে মুক্তা চাষের মতো উচ্চমূল্যের উদ্যোগ প্রদর্শনের মাধ্যমে মৎস্য চাষীদের আয় বৃদ্ধি করাই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।
সভা শেষে উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি। সভার কার্য বিবরণী স্মারক নং ৩.০২.৬৫২.৫০১.০৯.০৬.২১.২৬/১(১০) মূলে প্রকল্প পরিচালক, জেলা মৎস্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।
সবার আগে সকল নিউজ পেতে গুগল নিউজে ফলো করুন।
কমেন্ট বক্স
চিত্রাবাণী ডেস্ক