ঢাকা | বঙ্গাব্দ

সংসদীয় সীমানা পুননির্ধারণে আপত্তি জানিয়ে ১৭৬০টি আবেদন

  • প্রকাশের তারিখ : অগাস্ট ১৭, ২০২৫ ইং | ০৫:৫০:৩৮ পিএম
  • ২৯৪ বার পঠিত
  • শেয়ার করুনঃ
ad728
গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। তখন বলা হয়েছিল, এ নিয়ে কোনো দাবি ও আপত্তি থাকলে ১০ আগস্টের মধ্যে আবেদন করতে হবে ইসিতে। সে অনুযায়ী, সংসদীয় সীমানা পুননির্ধারণে দাবি বা আপত্তি জানিয়ে ১ হাজার ৭৬০টি আবেদন জমা পড়েছে ইসিতে।

রোববার ইসি থেকে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইসির প্রতিবেদন থেকে আরও জানা যায়, ১০ আগস্টের মধ্যে জমা হওয়া এসব দাবি বা আপত্তি আবেদনে ৮৩টি আসনের সীমানা পরিবর্তন করতে বলা হয়েছে।

প্রকাশিত খসড়ায় ৩৯টি আসনে পরিবর্তন এনেছে ইসি। এগুলো হলো— পঞ্চগড় ১ ও ২; রংপুর ৩; সিরাজগঞ্জ ১ ও ২; সাতক্ষীরা ৩ ও ৪; শরীয়তপুর ২ ও ৩; ঢাকা ২,৩, ৭,১০, ১৪ ও ১৯; গাজীপুর ১,২, ৩,৫ ও ৬; নারায়ণগঞ্জ ৩,৪ ও ৫; সিলেট ১ ও ৩; ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩; কুমিল্লা ১,২, ১০ ও ১১; নোয়াখালী ১,২, ৪ ও ৫; চট্টগ্রাম ৭ ও ৮ এবং বাগেরহাট ২ ও ৩ আসন।


সবার আগে সকল নিউজ পেতে গুগল নিউজে ফলো করুন।

কমেন্ট বক্স