ঢাকা | বঙ্গাব্দ

নড়াইল-২ আসনে মনিরুল ইসলামের মনোনয়ন পুনর্বহালের দাবিতে বিএনপির নেতাকর্মীদের মানববন্ধন ও আমরণ অনশন

  • প্রকাশের তারিখ : ডিসেম্বর ২৮, ২০২৫ ইং | ১১:০২:১৯ পিএম
  • ১১৫ বার পঠিত
  • শেয়ার করুনঃ
ad728
মনির খান স্টাফ রিপোর্টার।

নড়াইল-২ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মনিরুল ইসলামের দলীয় মনোনয়ন পুনরায় ফিরিয়ে দেওয়ার দাবিতে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর)  নড়াইল জেলা শহরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা কাফনের কাপড় পরিধান করে প্রতিবাদ জানান এবং শান্তিপূর্ণভাবে মানববন্ধন করেন।
নেতাকর্মীরা জানান, গত ২৬ ডিসেম্বর থেকে মনোনয়ন পুনর্বহালের দাবিতে তারা আমরণ অনশনের ডাক দিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ও দেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে আওয়ামী স্বৈরশাসনের বিরুদ্ধে আপসহীনভাবে আন্দোলন-সংগ্রাম করে এসেছেন। 
তিনি একাধিকবার জেল খেটেছেন, নির্যাতন সহ্য করেছেন এবং দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন। এমন একজন ত্যাগী নেতাকে মনোনয়ন দেওয়ার পর তা আবার ফিরিয়ে নেওয়া নড়াইল-২ আসনের বিএনপি নেতাকর্মীদের জন্য অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক।
বক্তারা আরও বলেন, নড়াইল-২ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে মনিরুল ইসলামের কোনো বিকল্প নেই। তার জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা এবং দীর্ঘদিনের ত্যাগই তাকে এ আসনের সবচেয়ে শক্তিশালী প্রার্থী করে তুলেছে। তাকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দিলে দলকে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।
নেতাকর্মীরা অবিলম্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে আলহাজ্ব মোঃ মনিরুল ইসলামের মনোনয়ন পুনর্বহালের দাবি জানান। দাবি মানা না হলে আন্দোলন আরও কঠোর কর্মসূচিতে রূপ নেবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

জনমনে প্রশ্ন ও গুঞ্জন - নড়াইল ২ আসনে আলহাজ্ব মনিরুল ইসলাম না থাকলে এ সিট হারিয়ে যেতে পারে বলে সাড়া পড়েছে গোটা লোহাগড়ায়।


সবার আগে সকল নিউজ পেতে গুগল নিউজে ফলো করুন।

কমেন্ট বক্স