ঢাকা | বঙ্গাব্দ

লোহাগড়ায়, ঠাকুর গ্রুপের সন্ত্রাসীরা - মৃধা গ্রুপের পটু শেখের হাত পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ

  • প্রকাশের তারিখ : নভেম্বর ২৯, ২০২৫ ইং | ০৩:৩০:৩৫ পিএম
  • ৩৩৩ বার পঠিত
  • শেয়ার করুনঃ
ad728
মনির খান ষ্টাফ রিপোর্টার।

নড়াইলে লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পার মল্লিকপুর গ্রাম আবার ও অশান্ত হয়ে উঠেছে। যুবকে পিটিয়ে হাত,পা ভেঙে দিয়েছে নাশকতার মামলার আসামিরা। 

দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও বিএনপির ২টি গ্রুপ গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলে আসছিলো। এর ধারাবাহিকতায় শনিবার ২৯ শে নভেম্বর সকালে প্রতিপক্ষের হামলায় আহত হন ওই গ্রামের মৃত ইয়ারা আলী শেখের ছেলে পটু শেখ (৪৫)। 

স্থানীয় ও স্বজন সূত্রে জানা গেছে পটু শেখ নিজ বাড়িতে অবস্থান করছিলেন এমন সময় ওই গ্রামের নাশকতা মামলার আসামি ও আওয়ামী লীগ সন্ত্রাসী  আলামিন ঠাকুর কাঞ্চন ঠাকুর আনিস ঠাকুর সহ ১৫/১৬ জন দেশীয়  অস্ত্রে সজ্জিত হয়ে তার ঘরে ঢুকে টেনে এনে প্রকাশ্যে তার হাত এবং পা পিটিয়ে ভেঙে দেয়। অনেক চেষ্টাকরেও তার স্ত্রী তাকে উদ্ধার করতে পারে নাই এমনকি পটুর স্ত্রী ও আহত হন।
এসময়ে স্বজনরা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসেন।

ওই গ্রামের প্রতিপক্ষের ঠাকুর গ্রুপের নেতা আলামিন ঠাকুরকে একাধিকবার ফোন করা হলে তিনি ফোনটি রিসিভ করেন নাই। 
স্বজনরা পটুকে হাসপাতালে


আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরন করেন। 
এবিষয়ে লোহাগড়া থানার ওসি তদন্ত অজিতকুমার রায় বলেন ঘটনার সত্যতা পেয়েছি । পটুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরন করা হয়েছে। এখনো মামলা হয় নাই। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।


সবার আগে সকল নিউজ পেতে গুগল নিউজে ফলো করুন।

কমেন্ট বক্স