ঢাকা | বঙ্গাব্দ

লোহাগড়া পৌর নাগরিকদের দাবি-জেলা ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার তাইবুল হাসানকে পৌর প্রশাসক হিসেবে চাই

  • প্রকাশের তারিখ : মার্চ ১৯, ২০২৬ ইং | ০২:০০:৪৪ পিএম
  • ২৫৭ বার পঠিত
  • শেয়ার করুনঃ
ad728
মনির খান ষ্টাফ রিপোর্টার।

লোহাগড়া পৌরসভার টেকসই  উন্নয়নের জন্য, সি ক্যাটাগরির পৌরসভা থেকে এ ক্যাটাগরির পৌরসভায় উত্তীর্নকরন ও সকল আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন পৌরসভা গড়তে  একজন যোগ্য শিক্ষিত, স্মার্ট,  তরুন,  মেধাবী, সৎ, কর্মনিষ্ট, দূরদর্শী চিন্তার অধিকারী, সকলের কাছে গ্রহনযোগ্য নির্ভীক মানুষের খুবই প্রয়োজন হিসেবে এ প্রজন্ম যুগের সন্তান হিসাবে এই সকল গুনের অধিকারী বিগত দিনের ফ্যাসিবাদ বিরোধী  আন্দোলন সংগ্রামের সম্মুখ সারির যোদ্ধা, জেল, জুলুম, হামলা মামলার শিকার হওয়া ছাত্রদলের উজ্জল নক্ষত্র নড়াইল জেলা ছাত্রদলের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাইবুল হাসান)কে লোহাগড়া পৌরসভার প্রশাসক হিসাবে দেখতে চাই লোহাগড়ার প্রবীন নবীন, তরুণ প্রজন্ম ও লোহাগড়া পৌরসভায় বসবাসরত সকল  সচেতন নাগরিক।

লোহাগড়া পৌর নাগরিকদের প্রানের দাবি-লোহাগড়া পৌরসভাকে সি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে এনে নাগরিকদের সকল ধরনের নাগরিক সুবিধা সহজ উপায়ে পাওয়ার দাবিতে -বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারম্যান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের একজন কর্মী হিসেবে ইন্জিনিয়ার তাইবুল হাসানকে-যদি দল থেকে লোহাগড়া পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করেন তাহলে দীর্ঘ দিনের আন্দোলন সংগ্রামের অভিজ্ঞ সম্পন্ন একজন মহৎ মানুষ,যার মধ্যে রয়েছে একাডেমিক ক্যারিয়ার (যেহেতু সে একজন সিভিল ইঞ্জিনিয়ার) দুইটার সমন্বয়ে পৌরসভায় বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নাগরিক অধিকার ও নাগরিক সুবিধা ফিরিয়ে দিতে এবং লোহাগড়া পৌরসভাকে একটি পরিকল্পিত বসবাসের উপযোগী নগরীতে পরিনত করতে পৌর নাগরিকদের প্রানের দাবি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে, তিনি ইন্জিনিয়ার তাইবুল হাসানকে লোহাগড়া পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়ে সুবিধাবঞ্চিত নাগরিকদের পাশে থেকে কাজ করার সুযোগ করে দিবেন বলে আশা করেন লোহাগড়া পৌরসভার সকল পেশাজীবী মানুষ।

ইন্জিনিয়ার তাইবুল হাসান-এক সাক্ষাৎকারে বলেন,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারম্যান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের একজন কর্মী হিসেবে আমাকে যদি দল থেকে লোহাগড়া পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করেন তাহলে আমার দীর্ঘ দিনের আন্দোলন সংগ্রামের অভিজ্ঞতা ও আমার একাডেমিক ক্যারিয়ার,যেহেতু আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার দুইটার সমন্বয়ে ও এলাকায় বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি  লোহাগড়া পৌরসভাকে একটি পরিকল্পিত বসবাসের উপযোগী নগরীতে পরিনত করতে পারব ইনশাআল্লাহ।


সবার আগে সকল নিউজ পেতে গুগল নিউজে ফলো করুন।

কমেন্ট বক্স