ঢাকা | বঙ্গাব্দ

বিকাশ প্রতারণা চক্রের এক সদস্য -ঢাকা থেকে গ্রেফতার

  • প্রকাশের তারিখ : মার্চ ১৯, ২০২৬ ইং | ০৪:৩৪:১৪ পিএম
  • ২৯৮ বার পঠিত
  • শেয়ার করুনঃ
ad728
মনির খান ষ্টাফ রিপোর্টার।

নড়াইলের লোহাগড়া থানায় গত ১৮ মার্চ ২০২৬ তারিখে নং-১৭/২০২,তাং-২৪/০৯/২০২৫ ধারা-৪০৬/৪২০/৫০৮/৫০৬ পেনাল কোড এর তদন্ত প্রাপ্ত গ্রেফতারকৃত আসামী
মো: বিল্লাল হোসেন (৩২),পিং- মৃত আজিজুল হক, মাতা- জাবেদা খাতুন, সাং- চনপাড়া,থানা- রূপগঞ্জ,জেলা- নারায়ণগঞ্জ হতে লোহাগড়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জিনের বাদশা কথিত  বিকাশ প্রতারনা চক্রের একজন আসামী কে গ্রেফতার করেন‌ এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন। উল্লেখ্য গত ০২ আগস্ট ২০২৫ ইং তারিখে বাদী তার ব্যবহারিত মোবাইলের ফেসবুক আইডি ব্যবহারকালে কবিরাজ আবু তালহা নামে একটি পেজ পান।উক্ত পেজের ভিডিওতে তিনি বলে থাকেন তারকাছে সকল রোগের চিকিৎসা আছে তখন বাদী তার পুত্রের অসুস্থতার কথা বিবেচনা করে তার সহিত যোগাযোগ করেন এবং তাকে তার পুত্রের অসুস্থতার কথা বিস্তারিত বলেন।পক্ষান্তরে কবিরাজ বলেন তার ছেলেকে জিনে আশ্রয় নিয়েছে  এবং তিনি তার সকল কিছু সমাধান করে দিবেন।একপর্যায়ে কথিত কবিরাজ আবু তালহা তার সরলতার সুযোগ নিয়ে তাকে বলেন তিনি তার পুত্রকে সুস্থ করে দিলে বিনিময়ে তাকে ২০ লক্ষ টাকা দিতে হবে।
বাদী তার পুত্রের সুস্থতার কথা বিবেচনা করে রাজি হন এবং কবিরাজের দেওয়া বিকাশ নাম্বারে বাদী গত ০২ আগস্ট ২০২৫ ইং হতে ১২ আগস্ট ২০২৫ ইং তরিখ পর্যন্ত বিভিন্ন ধাপে ১৪ লক্ষ ৪৪ হাজার টাকা হাতিয়ে নেন।পরবর্তীতে বাদী বুঝতে পারেন যে তিনি একজন প্রতারক চক্রের সক্রিয় সদস্য।
তখন তিনি তার স্বামীর সাথে আলোচনা করে  বাদী লোহাগড়া থানায় একটি লিখিত এজাহার দাখিল করেন।তারই সুত্র ধরে ডিজিটাল তথ্য-প্রযুক্তির সহয়াতার মাধ্যমে বিকাশ প্রতারনর চক্রের একজন সদস্যকে সনাক্ত করেন এবং লোহাগড়া থানা পুলিশের একটি অভিযানের মাধ্যমে উপরোক্ত আসমীকে গ্রেফতার করতে সক্ষম হন। আসামি কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


সবার আগে সকল নিউজ পেতে গুগল নিউজে ফলো করুন।

কমেন্ট বক্স