ঢাকা | বঙ্গাব্দ

লোহাগড়ায় নবীন বরন অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. ছালাম

  • প্রকাশের তারিখ : এপ্রিল ১২, ২০২৬ ইং | ০৫:১৮:৩৯ পিএম
  • ২৯০ বার পঠিত
  • শেয়ার করুনঃ
ad728
মনির খান ষ্টাফ রিপোর্টার।

নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদয়ালয়ে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীদের বর্ণাঢ্য আয়োজনে নবীন ছাত্র ছাত্রীদের বরন করে নেওয়া হয়। 

১২ এপ্রিল রবিবার সকালে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদয়ালয়ে ক্যাম্পাসে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি নড়াইল জেলার জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের উপস্থিতিতে ফুলের পাপড়ি ছিটিয়ে কোমল মতি শিক্ষার্থীদের বরন করে নেন। এসময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক,সহকারী পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, সহকারী কমিশনার মোঃ বদিউজ্জামান,লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার, লোহাগড়া উপজেলার সহকারী কমিশনার (ভুমি) সুস্মিতা সাহা, মাজেদা মোয়াজ্জেম শিক্ষা কল্যান ট্রাষ্টের ট্রাষ্টি মুন্সি মাজেদা বেগম প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদয়ালয়ে সিনিয়র শিক্ষক মোঃ মহাসিন আলী।
 

জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে একটি মনোজ্ঞ নিত্য উপভোগ করেন উপস্থিত সকলে। 
প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বিশ্ববরন্য ভারতের প্রায়ত রাষ্ট্রপতি আবুল কালাম আজাদের কয়েকটি উক্তি উপস্থাপন করেন সকলের উদ্দেশ্যে। বলেন  আমরা সকলে চলে যাবো কিন্ত আমাদের কৃতকর্ম থেকে যাবে পৃথিবীতে।


সবার আগে সকল নিউজ পেতে গুগল নিউজে ফলো করুন।

কমেন্ট বক্স