ঢাকা | বঙ্গাব্দ

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

  • প্রকাশের তারিখ : মে ১৮, ২০২৬ ইং | ১১:২৫:০১ পিএম
  • ৩৯২ বার পঠিত
  • শেয়ার করুনঃ
ad728
মনির খান ষ্টাফ রিপোর্টার।

নড়াইলের লোহাগড়া উপজেলার সিডি বাজার এলাকায় গাঁজা বিক্রির সময় জনতার হাতে আটক হয়েছেন সুমন (২২) নামে এক যুবক।


সোমবার (১৮ মে) আনুমানিক বিকেল ৫টার দিকে তাকে আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়। 


আটক সুমন উপজেলার চাচই গ্রামের উকিল শেখের ছেলে। তিনি মাদক বিক্রির পাশাপাশি চুরির ঘটনায় জড়িত বলে স্হানীয়দের অভিযোগ। 

জানা গেছে, সোমবার বিকালে ওই মাদক কারবারি উপজেলার সিডি (চাচই-ধানাইড়) বাজারে মাদক বেচাকেনার জন্য আসেন। এ সময় উপস্থিত জনতা তাকে গাঁজাসহ ধরে থানা পুলিশকে খবর দেন এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে আসেন।

লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সবার আগে সকল নিউজ পেতে গুগল নিউজে ফলো করুন।

কমেন্ট বক্স