ঢাকা | বঙ্গাব্দ

জাতিসংঘ মিশনে কর্মরত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মহিউদ্দিন চপল ইন্তেকাল করেছেন!

  • প্রকাশের তারিখ : মে ৩১, ২০২৬ ইং | ১১:০৭:৩৪ পিএম
  • ৩০৮ বার পঠিত
  • শেয়ার করুনঃ
ad728
মনির খান ষ্টাফ রিপোর্টার 
৩০ মে ২০২৬ রাত ১,৪৫ মিনিট।

বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ বীর রেজিমেন্ট সাপোর্ট ব্যাটালিয়নের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মহিউদ্দিন চপল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে উগান্ডায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ ৩০ মে ২০২৬, রাত ১২টা ৪৫ মিনিটের সময় উগান্ডার লেভেল-৩ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি সর্বশেষ জাতিসংঘ মিশন ব্যানব্যাট-৯-এ কর্মরত ছিলেন।

রোগ পরিচিতি  
চিকিৎসা প্রতিবেদন অনুযায়ী তিনি `Metastatic carcinoma of probable abdominal origin` এ আক্রান্ত ছিলেন। সহজ ভাষায় এটি ক্যান্সারের উন্নত পর্যায়। পাকস্থলী, লিভার, অগ্ন্যাশয়, কোলন বা অন্ত্রের মতো পেটের কোনো অঙ্গে শুরু হওয়া কার্সিনোমা কোষ রক্তনালী বা লসিকা তন্ত্রের মাধ্যমে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়লে তাকে মেটাস্ট্যাটিক ক্যান্সার বলে। তার আগে থেকেই ডায়াবেটিস, উচ্চরক্তচাপসহ একাধিক জটিল রোগ ছিল।

সহকর্মীর স্মৃতিচারণ  
১৫ বীর সাপোর্ট ব্যাটালিয়নের বি কোম্পানীর সাবেক সার্জেন্ট মেজর মনির খান বলেন, “রংপুর সেনানিবাসে কর্মরত থাকাকালীন মহিউদ্দিন চপল আমার কোম্পানীর কর্পোরাল পদে এমটি শাখায় ছিলেন। ১৫ বীর সাপোর্ট ব্যাটালিয়নের সুনাম বয়ে আনতে অন্যদের তুলনায় তার পরিশ্রম ও ত্যাগ ছিল অসাধারণ। তিনি অত্যন্ত দায়িত্বশীল, কর্তব্যপরায়ণ এবং ভালো মনের অধিকারী মানুষ ছিলেন। সহকর্মীদের সঙ্গে আন্তরিক ব্যবহারের জন্য সবার কাছে প্রিয় ছিলেন।”

তার মৃত্যুতে ১৫ বীর রেজিমেন্ট ও জাতিসংঘ মিশনের সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সকলে দোয়া করেছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন— আমিন।


সবার আগে সকল নিউজ পেতে গুগল নিউজে ফলো করুন।

কমেন্ট বক্স